Numerology Prediction

গাছ ভালবাসেন? বাড়ি সাজান ‘শুভ’ গাছে, পরামর্শ দিচ্ছে জন্মসংখ্যা! সেই মতে কার জন্য কোন গাছ শ্রেষ্ঠ, জেনে নিন

এক জন মানুষের জন্মসংখ্যার ভিত্তিতেও তাঁর সম্বন্ধে নানা তথ্য বলে দেওয়া সম্ভব। কী করলে বা কোন পন্থা মেনে চললে উক্ত ব্যক্তি সফলতার সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠতে পারবেন সেটাও জানানো যায়। সংখ্যাতত্ত্ব বলছে, জন্মসংখ্যা মেনে নির্দিষ্ট কিছু গাছ যদি বাড়িতে রাখা যায় তা হলে সুফল মেলে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৭:০০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে আমাদের জীবনের নানা গোপন তথ্যের হদিস পাওয়া সম্ভব। জ্যোতিষ সংক্রান্ত কোনও গণনা যে কারও পক্ষে করা সম্ভব নয়, সেই বিষয়ে বিস্তর জ্ঞান থাকলে তবেই জ্যোতিষের বিচার করা যায়। তবে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে এ রূপ কোনও ব্যাপার নেই। জন্মসংখ্যা বিচার করলেই সেই ব্যাপারে নানা জিনিস জেনে নেওয়া সম্ভব। এক জন মানুষের জন্মসংখ্যার ভিত্তিতেও তাঁর সম্বন্ধে নানা তথ্য বলে দেওয়া সম্ভব। কী করলে বা কোন পন্থা মেনে চললে উক্ত ব্যক্তি সফলতার সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠতে পারবেন সেটাও জানানো যায়। সংখ্যাতত্ত্ব বলছে, জন্মসংখ্যা মেনে নির্দিষ্ট কিছু গাছ যদি বাড়িতে রাখা যায় তা হলে সুফল মেলে। বাড়িতে গাছ রাখার শখ বহু মানুষেরই রয়েছে। সেই গাছ যদি জন্মসংখ্যার ভিত্তিতে রাখা যায় তা হলে দারুণ ফলপ্রাপ্তি হয়। কোন জন্মসংখ্যার ব্যক্তিরা বাড়িতে কী গাছ রাখবেন, জেনে নিন।

Advertisement

জন্মসংখ্যা অনুযায়ী বাড়িতে কোন কোন গাছ রাখা শুভ?

১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার ব্যক্তিরা বাড়িতে সূর্যমুখী গাছ রাখতে পারেন।

Advertisement

২: জেড প্ল্যান্ট ২ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য শুভ। চন্দ্র দ্বারা পরিচালিত এই জন্মসংখ্যার ব্যক্তিদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে জেড।

৩: বৃহস্পতি দ্বারা পরিচালিত ৩ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য শুভ গাছ তুলসী। প্রতি দিন সন্ধ্যায় এই গাছের তলায় প্রদীপ জ্বালাতে হবে।

৪: ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নিয়ন্ত্রণ করে রাহু। পিস লিলি গাছ এই জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ।

৫: বুধ দ্বারা নিয়ন্ত্রিত ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা বাড়িতে মানিপ্ল্যান্ট রাখতে পারলে খুব ভাল হয়।

৬: আত্মবিশ্বাস উন্নত করতে শুক্র দ্বারা পরিচালিত ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা বাড়িতে জুঁইফুলের গাছ রাখতে পারেন।

৭: গাঁদাফুলের গাছ কেতু দ্বারা নিয়ন্ত্রিত ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য শ্রেষ্ঠ বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব।

৮: ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা শনি দ্বারা পরিচালিত হন। লজ্জাবতী গাছ রাখলে শনির কৃপা লাভে সুবিধা হয়।

৯: মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা বাড়িতে লাল জবার গাছ লাগাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement