Astro Rituals for Morning

সকালে উঠেই ছোটেন রান্নাঘরে? হতে পারে ক্ষতি! দেখা নিষেধ কিছু জিনিস, বদলে পাঁচ জিনিসের দেখা পাওয়া শুভ

দিনের শুরুটা ভাল ভাবে হবে না খারাপ ভাবে তার অনেকটাই নির্ভর করে আমাদের উপর। সকালে উঠে কিছু কাজ করা যেমন অনুচিত, তেমনই কিছু জিনিস দেখাও ঠিক নয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৭:৫৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কথায় বলে, দিনের শুরুটা সুন্দর হলে পুরো দিনটাই নাকি খুব ভাল কাটে। এ কথায় ভুল কিছু নেই। দিনের শুরুটা ভাল হরে সারা দিন মন ভাল থাকে। এর ফলে যে কোনও কাজ একাগ্রতার সঙ্গে করে ফেলা যায়। শক্তিও পাওয়া যায়। কিন্তু দিনের শুরুতেই যদি এমন কিছু ঘটে যায় যা মেজাজ বিগড়ে দেয় তা হলে পুরো দিনটাই যেন কেমন মনমরা হয়ে কাটতে থাকে। কোনও কিছুই ভাল লাগে না।

Advertisement

দিনের শুরুটা ভাল ভাবে হবে না খারাপ ভাবে তার অনেকটাই নির্ভর করে আমাদের উপর। সকালে উঠে কিছু কাজ করা যেমন অনুচিত, তেমনই কিছু জিনিস দেখাও ঠিক নয়। সেগুলি করলে গোটা দিনটি খারাপ কাটতে পারে বলে মনে করা হয়। উল্টে বিশেষ কিছু জিনিস দেখলে দিনটি মনোমতো কাটতে পারে। এ সম্বন্ধে জেনে নিন।

সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসগুলি দেখা অনুচিত?

Advertisement
  • অনেকেই সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখেনে। এই কাজটি করা মোটেই উচিত নয়।
  • সিঙ্কে এঁটো বাসন জমিয়ে রাখা উচিত নয়। তেমনটাই জানায় বাস্তুশাস্ত্র। কিন্তু সর্বদা তা মেনে চলা সম্ভবপর হয় না। তবে সকালে ঘুম থেকে উঠেই সে বাসন মাজতে বসা যাবে না। সেগুলি দেখাও ঠিক নয় বলে জানাচ্ছে জ্যোতিষ।
  • ঘরে কোনও বন্ধ ঘড়ি থেকে থাকলে তা দ্রুত সরানোর নির্দেশ দেয় শাস্ত্র। যদি সেটা না-ও করতে পারেন, তা-ও সকালে ঘুম থেকে ওঠার পর সেটি দেখা এড়িয়ে চলতে হবে।
  • সকালবেলা ঘুম থেকে উঠেই কখনও কোনও ফাঁকা জিনিস দেখবেন না। অর্থাৎ ফাঁকা জলের জায়গা বা ফাঁকা মানিব্যাগ। ফাঁকা জিনিস রাতে সরিয়ে তবে ঘুমোতে যেতে হয়।
  • সকালে মাকড়সার জাল একেবারেই দেখতে নেই। ঘরে যদি মাকড়সার জাল থাকে তা হলে দ্রুত পরিষ্কার করে ফেলুন।

সকালে উঠে কোন জিনিসগুলি দেখা শুভ?

  • সকালে উঠে সবার আগে সূর্যকে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশেষ করে উদীয়মান সূর্য দেখতে পারলে খুব ভাল হয়।
  • সকালে উঠে দেবতার ছবি বা মূর্তির দর্শন করাও শুভ বলে জানাচ্ছে শাস্ত্র।
  • সকালে উঠে গাছ দেখা খুবই শুভ। তবে কাঁটাগাছ না। এতে মন চনমনে থাকে এবং সৌভাগ্য প্রাপ্তি হয়।
  • ঘুম থেকে উঠে কোনও গরুর দেখা পাওয়াও শুভ বলে জানাচ্ছে শাস্ত্র।
  • পাখির কোলাহল শোনা এবং ঘুম থেকে উঠেই তাদের দেখা পাওয়া শুভ প্রতীক হিসাবে গণ্য করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement