Swarup Biswas Arrest Incident

‘স্বরূপ ছাড়া আরও মাথা আছে’, কাজ পাওয়ার জন্য কত টাকা দিতে হয়েছিল রূপটানশিল্পী দীপঙ্করকে?

দীপঙ্কর জানিয়েছেন, প্যাঁচে ফেলার চেষ্টায় বহু বার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এমনও হয়েছে, তাঁকে কাজ দেওয়া হয়নি। কথাবার্তা হয়ে যাওয়ার পরেও হাতছাড়া হয়েছে কাজ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ০৮:৫৮
Share:

স্বরূপের বিরুদ্ধে কোন ক্ষোভ উগরে দিলেন দীপঙ্কর? ছবি: সংগৃহীত।

বাপি মালাকার, ফেডারেশনের রূপটানশিল্পী গিল্ডের সেক্রেটারি। বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর একের পর এক অভিযোগ উগরে দিয়েছেন এক মহিলা রূপটানশিল্পী। এ বার কাজ না দেওয়া, টাকা নেওয়ার অভিযোগ তুললেন রূপটানশিল্পী দীপঙ্কর রায়। বহু বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত তিনি। বর্তমানে অভিনেত্রী অহনা দত্তের স্বামী দীপঙ্কর।

Advertisement

দীপঙ্কর বললেন, “এখানে শুধু স্বরূপ বিশ্বাসকে ধরে কোনও লাভ নেই। অনেক বড় মাথা। তার নীচে যে কত সাগরেদ রয়েছে, তা ভাবা যাবে না। তাঁরা বাপি মালাকারের হয়ে কাজ করতেন। ওঁদের একটা দল কাজ করে, যাঁরা কাটমানি নেন। আমাকেও এক বার ২১ হাজার টাকা দিতে হয়েছে একটা কাজের বিনিময়ে। তখন একটা ধারাবাহিকের কাজ করছিলাম। সেই সময়ে একটি সিনেমায় কাজের সুযোগ আসে। অনুমতি চেয়েছিলাম। তার পরিবর্তে হুমকি তো ছিল। সঙ্গে আমার থেকে ২১ হাজার টাকা ক্যাশ নিয়েছিলেন ওঁরা। তার পরিবর্তে আমাকে কোনও রসিদ দেওয়া হয়নি। আমাদেরও দোষ আছে। কারণ, সেই সময় কোনও কথা বলতে পারিনি। আসলে আমাদের হাত-পা বাঁধা ছিল।”

দীপঙ্কর জানিয়েছেন, প্যাঁচে ফেলার চেষ্টায় বহু বার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এমনও হয়েছে, তাঁকে কাজ দেওয়া হয়নি। কথাবার্তা হয়ে যাওয়ার পরেও হাতছাড়া হয়েছে কাজ। দীপঙ্কর বললেন, “বাপি মালাকারের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করছি কোনও উত্তর পাচ্ছি না। ওঁর ফোন বন্ধ।”

Advertisement

এই পরিস্থিতিতে স্ত্রী অহনা কী বলছেন? দীপঙ্কর জানিয়েছেন, সদ্য অভিনয়জীবন শুরু করেছেন অহনা। তাই তাঁকে রাজনীতি জালের থেকে দূরের থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement