Zodiac Signs with Money Luck

পরিশ্রম করেও পর্যাপ্ত অর্থ উপার্জন হচ্ছে না? ৩০ পেরিয়ে বদলাতে পারে ভাগ্য, শিকে ছিঁড়বে চার রাশির জাতক-জাতিকার!

সব সময় পর্যাপ্ত পরিশ্রম করলেও মনোমতো অর্থ উপার্জন করা যায় না। তবে কিছু রাশি রয়েছে যারা ৩০ পার করার পর প্রচুর অর্থের মালিক হতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৮:০৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

টাকাকড়ির চাহিদা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। যে মানুষের কাছে অঢেল রয়েছে, তিনিও ভেবে চলেন সম্পত্তি আরও কী ভাবে বাড়ানো যায়। কী উপায়ে আরও টাকা আয় করা যায় এ ভাবনা কমবেশি সকলেই মনের কোণে নিয়ে ঘুরে বেড়ান। এতে ভুল কিছু নেই। দুর্মূল্যের বাজারে অর্থের প্রতি টান থাকাটাই স্বাভাবিক। কিন্তু টান থাকলেই যে টাকা আসবে তেমনটা নয়। সব সময় পর্যাপ্ত পরিশ্রম করলেও মনোমতো অর্থ উপার্জন করা যায় না। তবে কিছু রাশি রয়েছে যারা ৩০ পার করার পর প্রচুর অর্থের মালিক হতে পারেন বলে জানাচ্ছে শাস্ত্র। ৩০-এর পর এই সমস্ত রাশির জাতক-জাতিকারা আয় বৃদ্ধির দারুণ সুযোগ পান। তালিকায় কারা রয়েছেন, জেনে নিন।

Advertisement

৩০-এর পর কোন কোন রাশির জাতক-জাতিকারা আয় বৃদ্ধির সুযোগ পান?

বৃষ: প্রথম দিকে অর্থ উপার্জনের ক্ষেত্রে বা পেশাজীবনে বৃষ রাশির ব্যক্তিদের নানা বাধার সম্মুখীন হতে হয়। পদে পদে সমস্যা যেন এঁদের জন্য অপেক্ষা করে থাকে। নিজেরাও নানা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেই কারণে জীবনের জটিলতা আরও বৃদ্ধি পায়। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ জাতক-জাতিকাদের জীবন সুখকর হতে শুরু করে। ৩০ পেরোলে এঁরা দারুণ সুযোগ পান। এর ফলে অর্থভাগ্য উন্নত হয়।

Advertisement

কর্কট: ৩০ হল কর্কট জাতক-জাতিকাদের বদলের সময়। এর পর থেকে এই রাশির ব্যক্তিরা ভাগ্যের পূর্ণ সহায়তা পান। জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটে। মনোমতো চাকরির সন্ধান পান কর্কট রাশির জাতক-জাতিকারা। অর্থ সংক্রান্ত সমস্ত দুঃখের কবল থেকে রেহাই মেলে। হঠাৎ করেই জীবন বদলে যেতে দেখা যায়। উন্নতির চরম শিখরে পৌঁছোন এঁরা।

সিংহ: কঠোর পরিশ্রম করার পরও সিংহ জাতক-জাতিকারা কম বয়সে উন্নতির মুখ দেখতে পান না। তবে হাল না ছেড়ে, ধৈর্য ধরে পরিশ্রম করে গেলে ভাগ্য এঁদের সহায় হয়। ৩০-এর পর গিয়ে সিংহ জাতক-জাতিকারা তাঁদের পরিশ্রমের পূর্ণ মর্যাদা পান। সমাজে সম্মান-প্রতিপত্তি বৃদ্ধির সঙ্গে অর্থভাগ্যও উন্নত হয়। পেশাজীবন এমন কোনও দিকে বাঁক নেয় যার পর এঁদের আর ফিরে চাইতে হয় না।

মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা কম বয়সে উন্নতির মুখ দেখতে পান। তবে সঠিক নিয়ম মেনে পরিশ্রম করে চললে এঁদের সৌভাগ্যের উদয় হয়। ৩০-এর পর এঁরা এমন কোনও সুযোগ পান যা এঁদের জীবন বদলে দেয়। অর্থ সংক্রান্ত সমস্ত চিন্তার অবসান ঘটে। জীবন বৈভবে ভরে ওঠে। সমস্ত আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পান মকর জাতক-জাতিকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement