Decision Maker Birth Numbers

সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, জীবনের ম্যাচে পেনাল্টি বক্সের সামনে এসে খেই হারিয়ে ফেলেন না তিনটি জন্মসংখ্যার ব্যক্তিরা

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তিনটি জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কোনও সমস্যা দেখতে পাওয়া যায় না। এঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হয় প্রশংসনীয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১৪:৫৯
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর ফলে নিজেকে নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে আটকানো যায়। কিন্তু সকলের মধ্যে এই গুণ দেখা যায় না। আমাদের আশপাশে এমন বহু মানুষই রয়েছেন যাঁরা সিদ্ধান্ত নিতে ভয় পান। এর ফলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তিনটি জন্মসংখ্যার ব্যক্তিদের জীবনে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কোনও সমস্যা দেখতে পাওয়া যায় না। এঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হয় প্রশংসনীয়। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।

Advertisement

কোন তিনটি জন্মসংখ্যার ব্যক্তিরা সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হন?

১: সূর্য দ্বারা পরিচালিত ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হয় চোখে পড়ার মতো। এঁরা যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ঝামেলার মুখে পড়ে ঘাবড়ান না ১ জন্মসংখ্যার ব্যক্তিরা। উল্টে ভেবেচিন্তে সঠিক পথই বেছে নেন। সেই কারণে আশপাশের মানুষেরাও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য নিতে এঁদের কাছে ছুটে আসেন।

Advertisement

৪: ৪ জন্মসংখ্যার ব্যক্তিদের নিয়ন্ত্রণ করে রাহু। রাহুর কৃপায় এঁদের মাথা খুব ভাল চলে। যে কোনও সিদ্ধান্ত চট করে নিয়ে ফেলতে পারেন এই জন্মসংখ্যার জাতক-জাতিকারা। কঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এঁরা পারদর্শী হন। যে কোনও বিষয় নিয়ে ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নানা দিক দিয়ে ভাবেন। তার পরই সিদ্ধান্ত নেন। সেই কারণে ভুল প্রায় হয় না বললেই চলে।

৮: শনি দ্বারা পরিচালিত ৮ জন্মসংখ্যার ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হয় প্রশংসনীয়। ছোট থেকেই এঁরা নিয়মমাফিক জীবন কাটান। নিজেদের এমন ভাবে তৈরি করেন যাতে কোনও প্রয়োজনে অপরের উপর ভরসা করতে না হয়। নিজের জীবনের বড় সিদ্ধান্ত এঁরা নিজেরাই নিতে পছন্দ করেন। তাতে সচরাচর ভুল হতে দেখাও যায় না। কারণ এঁরা জানেন এঁরা কী চান এবং সেই মতোই কাজ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement