ICC T20 World Cup 2026

বিশ্বকাপ সেমিফাইনালের আগে আইসিসির ক্রমতালিকায় এক লাফে ২৫ ধাপ এগোলেন সঞ্জু, টানা ব্যর্থতার পরেও শীর্ষেই অভিষেক!

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত। তার আগের দিন আইসিসির কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংসের পুরস্কার পেলেন সঞ্জু স্যামসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:৩১
Share:

(বাঁ দিকে) সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা (ডান দিকে)। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংস খেলে নায়কের সম্মান পাচ্ছেন সঞ্জু স্যামসন। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও তাঁর দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় শিবির। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) স্বীকৃতি দিল সঞ্জুর ম্যাচ জেতানো ইনিংসকে।

Advertisement

আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ২৫ ধাপ এগিয়ে এসেছেন সঞ্জু। ৫৪৯ রেটিং পয়েন্ট নিয়ে সঞ্জু এখন রয়েছেন ৪০ নম্বরে। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের সুবাদেই ক্রমতালিকায় এতটা এগিয়ে এসেছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার।

বিশ্বকাপে টানা ব্যর্থতা সত্ত্বেও ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। তাঁর রেটিং ৮৭৪। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাহিবজ়াদা ফারহান। তিনি এক ধাপ উঠে এসেছেন। তাঁর রেটিং ৮৪৮। এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটারের রেটিং ৮০৩। চতুর্থ স্থানে ভারতের ঈশান কিশন। এক ধাপ উঠেছেন তিনি। ঈশানের রেটিং ৭৮৩। ক্রমতালিকায় পঞ্চম স্থানে পাথুম নিশঙ্ক। শ্রীলঙ্কার ক্রিকেটার এক ধাপ নেমে গিয়েছেন। তাঁর রেটিং ৭৬৬।

Advertisement

ক্রমতালিকায় প্রথম ১০-এ অভিষেক, ঈশান ছাড়া আরও দু’জন রয়েছেন। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন তিলক বর্মা। তাঁর রেটিং ৭৪৯। এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে সূর্যকুমার যাদব। ভারতীয় দলের অধিনায়কের রেটিং ৭৩৯।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement