IPL 2026

জোড়া নজির কোহলির, শোয়েবের রেকর্ড ভাঙার সঙ্গে আইপিএলেও মাইলফলক স্পর্শ বিরাটের

এশিয়ার ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন বিরাট কোহলি। ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৩:৫৩
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দু’টি নজির গড়েছেন বিরাট কোহলি। ভেঙে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের একটি রেকর্ড। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসাবেও একটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।

Advertisement

এশিয়ার ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন কোহলি। ভেঙে দিয়েছেন শোয়েবের রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক করেছেন ১৩,৫৭১ রান। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে কোহলির সংগ্রহ ১৩,৬১২ রান। ঈশান কিশনদের বিরুদ্ধে ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে এই এশীয় রেকর্ড গড়েছেন কোহলি। শোয়েবের চেয়ে অনেক কম ম্যাচ খেলে তাঁকে টপকে গিয়েছেন কোহলি। শোয়েব খেলেছেন মোট ৫৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ। কোহলি শনিবার তাঁর ৪১৫তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেল। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,৫৬২ রান করেছেন। তাঁর পর রয়েছেন কায়রন পোলার্ড (১৪,৪৮২), অ্যালেক্স হলস (১৪,৪৪৯), ডেভিড ওয়ার্নার (১৪,০৬৩) এবং জস বাটলার (১৩,৮৪৫)।

Advertisement

শনিবারের ম্যাচে আইপিএলের প্রথম ক্রিকেটার হিসাবেও একটি কীর্তি গড়েছেন কোহলি। রান তাড়া করতে নেমে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। রান তাড়া করার ক্ষেত্রে আরও এক বার নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ৩৭ বছরের ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement