Himachal Pradesh Rain

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের শিমলা, মানালি! ফুঁসছে নদীগুলি, ধসের কারণে বন্ধ বহু রাস্তা

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ২৮টি রাস্তা মন্ডীতে, ১২টি রাস্তা কুলুতে বন্ধ হয়ে গিয়েছে। এ ছাড়াও বেশ কিছু জায়গায় ধস নেমেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৬:২৫
Share:

বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। ছবি: পিটিআই।

হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। শিমলা, মানালি, ধর্মশালা, মন্ডী, কুলু এবং চম্বায় বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কোথাও কোথাও ধস নেমেছে। বৃষ্টির জেরে অনেক জায়গায় ধস নামার আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। তাই ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে বেশ কিছু নদীর জলস্তর বিপজ্জনক ভাবে বেড়েছে। উনা জেলায় সোয়ান নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, ২৮টি রাস্তা মন্ডীতে, ১২টি রাস্তা কুলুতে বন্ধ হয়ে গিয়েছে। এ ছাড়াও বেশ কিছু জায়গায় ধস নেমেছে। তবে রাস্তাগুলি দ্রুত পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

লাহুল এবং স্পিতিতে হড়পা বানের কারণে বেশ কিছু জায়গায় ধস নেমেছে। মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কাংড়া জেলার নাগরোতায়। সেখানে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। তার পর রয়েছে ঘমরুর, গুলের, সালোনি, দেহরা গোপীপুর, সুজনপুর। আবহাওয়া দফতর জানিয়েছে, পালমপুর, কাংড়া, সুন্দরনগর, জব্বরহাটি-সহ বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement