IPL 2026

আইপিএলে ছক্কার বন্যা! উর্বিলের ছয়ে চেন্নাইয়ের মাঠে তৈরি হল নতুন ইতিহাস

প্রতি মরসুমেই আইপিএলে কোনও না কোনও নজির তৈরি হচ্ছে। রবিবার চেন্নাইয়ে যে নজির তৈরি হল তা আগে কোনও দিন হয়নি। উর্বিল পটেলের একটি ছয়ের পরেই তৈরি হল ইতিহাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ২২:২৩
Share:

উর্বিলের ছয় মারার মুহূর্ত। ছবি: পিটিআই।

প্রতি মরসুমেই আইপিএলে কোনও না কোনও নজির তৈরি হচ্ছে। রবিবার চেন্নাইয়ে যে নজির তৈরি হল তা আগে কোনও দিন হয়নি। সবচেয়ে কম ম্যাচে আইপিএলে ১০০০টি ছক্কা দেখা গেল। উর্বিল পটেলের একটি ছয়ের পরেই তৈরি হল ইতিহাস।

Advertisement

রবিবার চেন্নাই বনাম লখনউ ম্যাচ ছিল চলতি আইপিএলের ৫৩তম ম্যাচ। সেই ম্যাচেই ১০০০তম ছয়টি দেখা গেল। এই প্রথম এত কম ম্যাচে ১০০০টি ছয় হল। এর আগের নজির ছিল ৫৭ ম্যাচে। সেটি হয়েছিল ২০২৪ মরসুমে। এ বারের আইপিএল তাকেও ছাপিয়ে গেল।

এ দিন লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠিকে একটি ওভারে তিনটি ছয় এবং একটি চার মারেন উর্বিল। এর মধ্যে তৃতীয় ছয়টি মারেন ডিপ মিড উইকেটে। ৯৮ মিটার দূরে গিয়ে পড়ে সেটি। সেই ছয়ের পরেই তৈরি হয় ইতিহাস। গোটা ম্যাচে ২৭টি ছয় দেখা গিয়েছে। তার মধ্যে লখনউয়ের জশ ইংলিস ৬টি এবং উর্বিল ৮টি ছয় মেরেছেন।

Advertisement

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪০টি ছয় মেরেছে বৈভব সূর্যবংশী। ১১টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছে সে। এর পর ৩৬টি ছয় নিয়ে দ্বিতীয় স্থানে হায়দরাবাদের অভিষেক শর্মা। ৩৩টি ছয় মেরেছেন মুম্বইয়ের রায়ান রিকেলটন। বেঙ্গালুরুর রজত পাটীদার ৩০টি ছয় মেরেছেন। পঞ্জাবের কুপার কনোলির রয়েছে ২৬টি ছয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement