IPL 2026

বৈভবের কাছে জোড়া ছক্কা খেয়েও ম্যাচে তিন উইকেট, আইপিএলে সাফল্যের কারণ জানালেন বেগনি টুপির মালিক রাবাডা

শনিবারের ম্যাচে কাগিসো রাবাডাকে পর পর দু’টি ছক্কা হাঁকিয়েছিল বৈভব সূর্যবংশী। সেই ধাক্কা থেকে ফিরে এসে ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন রাবাডা। বেগনি টুপির মালিকও হয়েছেন। সাফল্যের নেপথ্যে তিনি কৃতিত্ব দিলেন কাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৭:১০
Share:

কাগিসো রাবাডার উল্লাস। ছবি: পিটিআই।

আইপিএলে অভিজ্ঞ বোলারদের সামনে পেলেও ছাড়ছে না বৈভব সূর্যবংশী। প্যাট কামিন্স, জসপ্রীত বুমরাহদের প্রথম বলেই ছক্কা মেরেছে সে। শনিবারের ম্যাচে কাগিসো রাবাডাকেও পর পর দু’টি ছক্কা হাঁকিয়েছিল। সেই ধাক্কা থেকে ফিরে এসে ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন রাবাডা। বেগনি টুপির মালিকও হয়েছেন। সাফল্যের নেপথ্যে তিনি কৃতিত্ব দিলেন ১১ বছরের অভিজ্ঞতাকে।

Advertisement

ম্যাচের পর রাবাডা বলেছেন, “১১ বছর ধরে যে জিনিসটা কাজে লেগেছে এখনও সেটাই কাজে লাগছে, তাই না? আমার মনে হয় কিছুটা ঝুঁকি নিতেই হয় ভাল ফল পেতে গেলে। তবে সাফল্যের নেপথ্যে কঠোর পরিশ্রম জড়িয়ে রয়েছে। তা ছাড়া ব্যাটারদের দুর্বলতা নিয়েও বিশ্লেষণ করি। ছোটখাটো কিছু বিষয়ে আলাদা করে খেয়াল রাখতেই হয়। তবে বাকি পদ্ধতি একই রকম রয়েছে।”

গুজরাতের জোরে বোলার ম্যাচে ৩ ওভার বল করে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ১১টি ম্যাচে ১৮টি উইকেট নিয়ে এখন বেগনি টুপি তাঁরই মাথায়।

Advertisement

ধকল নিয়ন্ত্রণের প্রসঙ্গে রাবাডা বলেছেন, “এখন যথেষ্ট সুস্থ আছি। তবে এ রকম সময়েই ক্লান্তি আসে। মানসিক ক্লান্তিও চলে আসছে। সেটাকে থামিয়ে রাখাই আমাদের কাছে। যতটা সম্ভব তরতাজা হয়ে প্রতিটা ম্যাচে নামতে চাই। প্রতিযোগিতার শেষের দিকে আমাদের সবচেয়ে বেশি পেশাদারিত্ব দেখানোর প্রয়োজন হয়। এটুকু বলতে পারি এখন শরীর ভালই আছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement