IPL 2026

এই ভুল করলে জেতা যায় না! বেঙ্গালুরুর কাছে হেরে নাম না করে দু’জনকে দায়ী করলেন কেকেআর অধিনায়ক রাহানে

টানা চার ম্যাচ জেতার পর হারে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের দায় দু’জনের উপর চাপিয়েছেন অজিঙ্ক রাহানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১২:১৭
Share:

অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র।

কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার লড়াই ধাক্কা খেয়েছে। টানা চার ম্যাচ জেতার পর হারে ফিরেছে তারা। বিরাট কোহলির শতরানে ভর করে কেকেআরকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই হারের দায় দু’জনের উপর চাপিয়েছেন অজিঙ্ক রাহানে।

Advertisement

ম্যাচে দু’টি ক্যাচ ছেড়েছে কেকেআর। কোহলির ক্যাচ ছেড়েছেন রভম্যান পাওয়েল। দেবদত্ত পড়িক্কলের সহজ ক্যাচ ফস্কেছেন বৈভব অরোরা। তখন দু’জনের রানই অনেক কম ছিল। সেই কোহলি শতরান করেছেন। কোহলির ক্যাচ মিস্ কেকেআরের হারের সবচেয়ে বড় কারণ। খেলা শেষে এই দুই ক্যাচ পড়াকেই দায়ী করেছেন রাহানে।

খেলা শেষে কেকেআর অধিনায়ক জানিয়েছেন, কোহলির ক্যাচ ছাড়লে ম্যাচ জেতা যায় না। রাহানে বলেন, “বিরাট ভয়ঙ্কর ব্যাটার। বিশেষ করে রান তাড়া করার সময়। পড়িক্কলও বেশ ভাল খেলছিল। গত কয়েকটা ম্যাচে আমরা ভাল ক্যাচ ধরছিলাম। কিন্তু এই ম্যাচে দুটো ক্যাচ পড়ল। তার মধ্যে একটা বিরাটের। এই ভুল করলে জেতা যায় না।” রাহানের কথা থেকে পরিষ্কার, যদি ক্যাচ দু’টি না পড়ত, তা হলে ম্যাচের ফল কেকেআরের পক্ষে যেতে পারত। অর্থাৎ, পাওয়েল ও বৈভবের নাম না করলেও তাঁদেরই হারের জন্য দায়ী করেছেন অধিনায়ক। যদিও তার পরেই রাহানে বলেন, “সকলে খুব পরিশ্রম করছে। ক্যাচ পড়তেই পারে। তবে আমাদের আরও সতর্ক হতে হবে।”

Advertisement

দলের ব্যাটার ও বোলারদের প্রশংসা শোনা গিয়েছে রাহানের মুখে। কেকেআর অধিনায়ক বলেন, “ব্যাটিং ভাল হয়েছে। এই মাঠে ১৯২ রান কম নয়। তবে আরও কিছু রান করলে ভাল হত। বোলিংও খারাপ হয়নি। বিশেষ করে কার্তিক ত্যাগীর কথা বলব। প্রতি ম্যাচে ও উন্নতি করছে। ও জানে, কোথায় বল করতে হবে। পরিকল্পনা কাজে লাগাতে পারছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement