IPL 2026

কেকেআর ‘বাধ্য হয়ে’ দলে দুই পরিবর্তন করল, জানালেন রাহানে, পঞ্জাবের বিরুদ্ধে কাদের নিয়ে নেমেছে কলকাতা?

সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে কলকাতা। ইডেন গার্ডেন্সে হচ্ছে ম্যাচ। সেই ম্যাচে ‘বাধ্য হয়ে’ দলে দু’টি বদল করেছেন। টসের সময় জানালেন অজিঙ্ক রাহানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:১৪
Share:

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। — ফাইল চিত্র।

সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে কলকাতা। ইডেন গার্ডেন্সে হচ্ছে ম্যাচ। সেই ম্যাচে ‘বাধ্য হয়ে’ দলে দু’টি বদল করেছেন। টসের সময় জানালেন অজিঙ্ক রাহানে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।

Advertisement

এ দিন রাহানে জানান, দলে বাধ্য হয়ে দু’টি বদল করতে হয়েছে। আগের ম্যাচেক্যাচ নিয়ে গিয়ে চোট পেয়েছিলেন বরুণ চক্রবর্তী। তাঁর জায়গায় দলে এসেছেন নবদীপ সাইনি। উল্লেখ্য, রবিবার কেকেআর ইন্ডোরে অনুশীলন করেছে। বাকিরা বিশ্রাম নিলেও বরুণ অনুশীলন করেছেন। প্রায় দেড় ঘণ্টা বল করেছেন। চোট থাকা সত্ত্বেও কী ভাবে অত ক্ষণ তিনি অনুশীলন করতে পারলেন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অনেকেরই ধারণা, খারাপ ফর্মের কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

দ্বিতীয় পরিবর্তন রভমান পাওয়েলের দলে আসা। সুনীল নারাইন অসুস্থ হয়ে পড়ায় স্বদেশি পাওয়েলকে নেওয়া হয়েছে প্রথম একাদশে। উল্লেখ্য, নারাইনও গত দু’টি ম্যাচে ছাপ ফেলতে পারেননি। বল বা ব্যাট— কোনও ভাবেই অবদান রাখতে পারছেন না। তাই তাঁকেও বাদ দেওয়া হল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

এ বছর বেশির ভাগ দলই টসে জিতে প্রথমে বল করছে। একমাত্র রাজস্থান প্রথমে ব্যাটে করে কোনও মতে হারতে হারতে জিতেছে। সেখানে টসে জিতে কেন রাহানে বল করার সিদ্ধান্ত নিলেন, তাতেও প্রশ্ন উঠতে বাধ্য। পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ারকে বেশ খুশি মনে হল। তিনি বললেন, “আমি তো প্রথমে বল করার কথাই ভাবছিলাম। অজিঙ্ক যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি খুশি হয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement