বরুণ চক্রবর্তী (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
৪০ বলে ৭৮ রান করে অক্ষরের বলে আউট ফিলিপ্স। ১৩১ রানে চতুর্থ উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।
২৯ বলে ৫০ করলেন গ্লেন ফিলিপ্স। লড়াই ছাড়েননি তিনি।
জসপ্রীত বুমরাহের বলে মার্ক চ্যাপম্যানের ক্যাচ ফস্কালেন রিঙ্কু। সাধারণত, ক্যাচ ফস্কান না তিনি। সেই রিঙ্কুর হাত থেকেও ক্যাচ পড়ল।
বল করতে এসে প্রথম ওভারেই উইকেট নিলেন টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর বোলার। তাঁর বলে ২১ রান করে আউট টিম রবিনসন। ৫২ রানে তৃতীয় উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের।
ফিলিপ্স ২৮ ও রবিনসন ২০ রানে ক্রিজ়ে রয়েছেন।
চতুর্থ ওভারে হার্দিকের বলে এসেছে ১৭ রান। লড়াই করছেন গ্লেন ফিলিপ্স ও টিম রবিনসন। চার ওভারে নিউ জ়িল্যান্ডের রান ২ উইকেটে ৩৩।
দ্বিতীয় ওভারে নিউ জ়িল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিল ভারত। ১ রান করে হার্দিকের বলে আউট রাচিন রবীন্দ্র। ১ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে (০) আউট করলেন অর্শদীপ সিংহ। শূন্য রানে প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
প্রত্যাবর্তনে রিঙ্কু দেখালেন, ফর্মে রয়েছেন তিনি। শেষ ওভারে ২১ রান নিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ২৩৮ রান করল ভারত। ২০ বলে ৪৪ রানে অপরাজিত রিঙ্কু।
৫ রান করে আউট অক্ষর পটেল। এখনও দু’ওভার খেলা বাকি। যা পরিস্থিতি তাতে এ বার রান তোলার পুরো দায়িত্ব নিতে হবে রিঙ্কুকেই।
সুযোগ কাজে লাগাচ্ছেন রিঙ্কু সিংহ। অভিষেক ও হার্দিক যে ভাবে বড় শট মারছিলেন, সেটাই করছেন তিনি। ভারতের রান ২০০ পার করেছেন রিঙ্কু।
দ্রুত রান করছিলেন হার্দিক পাণ্ড্য। সেটা করতে গিয়েই আউট হলেন তিনি। ১৬ বলে ২৫ করলেন হার্দিক। ১৮৫ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের।
হার্দিক পাণ্ড্য ২৪ ও রিঙ্কু সিংহ ৩ রানে ক্রিজ়ে রয়েছেন।
একটি ছক্কা মারলেও ৯ রানে আউট হলেন শিবম দুবে। ১৬৬ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ল।
শতরানের সুযোগ ছিল। কিন্তু প্রতি বলে হাত খুলতে গিয়ে আউট হলেন অভিষেক। ৩৫ বলে ৮৪ রান করলেন তিনি। ইনিংসে পাঁচটি চার ও আটটি ছক্কা মারলেন তিনি। ১৪৯ রানে ভারত চতুর্থ উইকেট হারাল।
৩২ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ভাল দেখালেও অর্ধশতরান করতে পারলেন না তিনি।
নবম ওভারে ১০০ রান পার ভারতের। প্রায় প্রতি বলে হাত খুলছেন অভিষেক। তাঁকে সঙ্গ দিচ্ছেন সূর্য।