Advertisement
০৮ মার্চ ২০২৬
বরুণ চক্রবর্তী (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব।

বরুণ চক্রবর্তী (বাঁ দিকে) ও সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২২:৪৩
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২২:৪৩ key status

ভারতের জয়

১৯০ রানে শেষ নিউ জ়িল্যান্ডের ইনিংস। ৪৮ রানে জিতল ভারত। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২২:২৫ key status

আউট চাপম্যান

বরুণের বলে ৩৯ রান করে আউট চাপম্যান। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২২:১০ key status

নিউ জ়িল্যান্ডকে বড় ধাক্কা অক্ষরের

৪০ বলে ৭৮ রান করে অক্ষরের বলে আউট ফিলিপ্স। ১৩১ রানে চতুর্থ উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:৫৭ key status

ফিলিপ্সের অর্ধশতরান

২৯ বলে ৫০ করলেন গ্লেন ফিলিপ্স। লড়াই ছাড়েননি তিনি। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:৫৬ key status

ক্যাচ ফেললেন রিঙ্কু

জসপ্রীত বুমরাহের বলে মার্ক চ্যাপম্যানের ক্যাচ ফস্কালেন রিঙ্কু। সাধারণত, ক্যাচ ফস্কান না তিনি। সেই রিঙ্কুর হাত থেকেও ক্যাচ পড়ল। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:৩৬ key status

বরুণের ধাক্কা

বল করতে এসে প্রথম ওভারেই উইকেট নিলেন টি-টোয়েন্টি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর বোলার। তাঁর বলে ২১ রান করে আউট টিম রবিনসন। ৫২ রানে তৃতীয় উইকেট পড়ল নিউ জ়িল্যান্ডের। 

Advertisement
timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:৩৪ key status

নিউ জ়িল্যান্ডের রান ৬ ওভারে ৫০/২

ফিলিপ্স ২৮ ও রবিনসন ২০ রানে ক্রিজ়ে রয়েছেন। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:২৫ key status

পাল্টা লড়াই নিউ জ়িল্যান্ডের

চতুর্থ ওভারে হার্দিকের বলে এসেছে ১৭ রান। লড়াই করছেন গ্লেন ফিলিপ্স ও টিম রবিনসন। চার ওভারে নিউ জ়িল্যান্ডের রান ২ উইকেটে ৩৩। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:১৪ key status

উইকেট হার্দিকের

দ্বিতীয় ওভারে নিউ জ়িল্যান্ডকে দ্বিতীয় ধাক্কা দিল ভারত। ১ রান করে হার্দিকের বলে আউট রাচিন রবীন্দ্র। ১ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:১৩ key status

দ্বিতীয় বলেই ধাক্কা অর্শদীপের

প্রথম ওভারের দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে (০) আউট করলেন অর্শদীপ সিংহ। শূন্য রানে প্রথম উইকেট হারাল নিউ জ়িল্যান্ড। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:৫০ key status

রিঙ্কুর অপরাজিত ৪৪ রান

প্রত্যাবর্তনে রিঙ্কু দেখালেন, ফর্মে রয়েছেন তিনি। শেষ ওভারে ২১ রান নিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে ২৩৮ রান করল ভারত। ২০ বলে ৪৪ রানে অপরাজিত রিঙ্কু। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:৩৬ key status

আউট অক্ষর পটেল

৫ রান করে আউট অক্ষর পটেল। এখনও দু’ওভার খেলা বাকি। যা পরিস্থিতি তাতে এ বার রান তোলার পুরো দায়িত্ব নিতে হবে রিঙ্কুকেই। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:৩৬ key status

হাত খুলছেন রিঙ্কু সিংহ

সুযোগ কাজে লাগাচ্ছেন রিঙ্কু সিংহ। অভিষেক ও হার্দিক যে ভাবে বড় শট মারছিলেন, সেটাই করছেন তিনি। ভারতের রান ২০০ পার করেছেন রিঙ্কু। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:২৬ key status

আউট হার্দিক

দ্রুত রান করছিলেন হার্দিক পাণ্ড্য। সেটা করতে গিয়েই আউট হলেন তিনি। ১৬ বলে ২৫ করলেন হার্দিক। ১৮৫ রানে ষষ্ঠ উইকেট পড়ল ভারতের। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:২২ key status

১৫ ওভারে ভারত ৫ উইকেটে ১৮২

হার্দিক পাণ্ড্য ২৪ ও রিঙ্কু সিংহ ৩ রানে ক্রিজ়ে রয়েছেন। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:১৫ key status

আউট শিবম দুবে

একটি ছক্কা মারলেও ৯ রানে আউট হলেন শিবম দুবে। ১৬৬ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ল। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:০৭ key status

শতরান হাতছাড়া অভিষেক শর্মার

শতরানের সুযোগ ছিল। কিন্তু প্রতি বলে হাত খুলতে গিয়ে আউট হলেন অভিষেক। ৩৫ বলে ৮৪ রান করলেন তিনি। ইনিংসে পাঁচটি চার ও আটটি ছক্কা মারলেন তিনি। ১৪৯ রানে ভারত চতুর্থ উইকেট হারাল। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২০:০৬ key status

আউট সূর্যকুমার যাদব

৩২ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ভাল দেখালেও অর্ধশতরান করতে পারলেন না তিনি। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭ key status

ভারতের রান ১০০ পার

নবম ওভারে ১০০ রান পার ভারতের। প্রায় প্রতি বলে হাত খুলছেন অভিষেক। তাঁকে সঙ্গ দিচ্ছেন সূর্য। 

timer শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৯:৪৩ key status

থামছে না অভিষেকের ব্যাট

কোনও বোলারকে রেয়াত করছেন না অভিষেক। নাগপুরেও মাত্র ২২ বলে অর্ধশতরান করেছেন তিনি। চারটি চার ও চারটি ছক্কা মেরেছেন ভারতের বাঁহাতি ওপেনার। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy