Advertisement
E-Paper

ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার অনুরোধ অভিষেকের, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে খোলা চিঠি লিখলেন প্রাক্তন সিএবি সভাপতি

ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে চেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে খোলা চিঠি লিখলেন অভিষেক ডালমিয়া। তিনি অনুরোধ করেছেন একটি নির্দিষ্ট দুর্নীতি-বিরোধী হেল্পলাইন তৈরি করার, যাতে রাজ্যের বিভিন্ন খেলাধুলোয় হয়ে চলা দুর্নীতি এবং অন্যায় বন্ধ করা যায়।

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২৩:০২
cricket

ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ছবি: সমাজমাধ্যম।

ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে চেয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে খোলা চিঠি লিখলেন অভিষেক ডালমিয়া। তিনি অনুরোধ করেছেন একটি নির্দিষ্ট দুর্নীতি-বিরোধী হেল্পলাইন তৈরি করার, যাতে রাজ্যের বিভিন্ন খেলাধুলোয় হয়ে চলা দুর্নীতি এবং অন্যায় বন্ধ করা যায়।

রাজ্যের বিভিন্ন খেলাধুলোয় যে ভাবে দুর্নীতি, পক্ষপাতিত্ব, বয়স ভাঁড়ানো এবং ক্ষমতার অপব্যবহার চলছে তাতে আশঙ্কাপ্রকাশ করেছেন অভিষেক। তিনি লিখেছেন, “সব ধরনের দুর্নীতি, আর্থিক তছরূপ, ক্ষমতার অপব্যবহার এবং অন্যায় কাজ দ্রুত, স্বচ্ছ ভাবে তদন্ত করা উচিত।”

সম্প্রতি সিএবি-র কমিটি সদস্য অম্বরীশ মিত্রের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে। চিঠিতে কারও নাম না করে অভিষেক লিখেছেন, রাজ্যের একটি জনপ্রিয় ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তি ক্রীড়াবিদদের থেকে টাকা নিয়ে তাদের দলে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

অভিষেক জানিয়েছেন, অর্থ দেওয়ার নথি, ব্যাঙ্ক ট্রান্সফারের স্ক্রিনশট এবং অন্যান্য নথি অতীতে কর্তৃপক্ষের সামনে আনা হলেও কোনও স্বচ্ছ তদন্ত হয়নি। এই অভিযোগ সত্যি কি না, তা যাচাই করার অনুরোধ করেছেন তিনি।

ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীলকে প্রাক্তন সিএবি সভাপতি অনুরোধ করেছেন একটি গোপন যোগাযোগস্থাপনের প্রক্রিয়া তৈরি করার যার মাধ্যম ক্রীড়াবিদ, বাবা-মা, কোচ, কর্তৃপক্ষ এবং সচেতন মানুষ দুর্নীতি, পক্ষপাতিত্ব, বয়স ভাঁডড়ানো এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তিনি সিএবি-তে দায়িত্বে থাকার সময় কী ভাবে ভুয়ো নথি ব্যবহার করার অপরাধ ৫০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে কথাও উল্লেখ করেছেন অভিষেক।

Abhishek Dalmiya Indranil Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy