IPL 2026

১৬ ওভারেই অল আউট কেকেআর, ইডেনে হায়দরাবাদের কাছে ৬৫ রানে হার রাহানেদের

দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। দুই দলই প্রথমে ব্যাট করে ২০০ রানের বেশি করেও জিততে পারেনি। ইডেনে হায়দরাবাদ জয়ে ফিরলেও হারের গেরো কাটাতে পারল না কেকেআর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:০২
Share:

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে (বাঁ দিকে) ও সানরাইজ়ার্স হায়দরাবাদের অধিনায়ক ঈশান কিশন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২৩:০৬ key status

কেকেআরের হার

ঘরের মাঠে ৬৫ রানের বড় ব্যবধানে হারল কেকেআর। পর পর দু’ম্যাচে হারল তারা। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৫৮ key status

আউট রমনদীপ সিংহ

১০ রান করে আউট রমনদীপ। কেকেআরের অষ্টম উইকেট পড়ল। 

Advertisement
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৫৪ key status

আউট সুনীল নারাইন

দু’টি ছক্কা মেরে আউট নারাইন। চার বলে ১২ রান করলেন তিনি। ১৫৪ রানে কেকেআরের ৭ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৪৭ key status

আউট রিঙ্কুও

২৫ বলে ৩৫ রান করে আউট হলেন রিঙ্কু। ১৩৯ রানে কেকেআরের ষষ্ঠ উইকেট পড়ল। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৩৬ key status

আউট অনুকূল রায়

পর পর উইকেট হারাচ্ছে কেকেআর। নীতীশ রেড্ডির বলে শূন্য রানে ফিরলেন অনুকূল। ১২০ রানে পঞ্চম উইকেট হারাল কেকেআর। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:৩৫ key status

রঘুংবশীর হাস্যকর রান আউট

গ্রিনের মতো এ বার রান আউট হলেন রঘুবংশীও। বল সরাসরি ফিল্ডারের হাতে যায়। রিঙ্কু কল করেননি। কিন্তু রঘুবংশী দৌড়ে চলে যান। আর ফিরতে পারেননি তিনি। ২৯ বলে ৫২ রান করে ফিরলেন তিনি। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:২৬ key status

রঘুবংশীর অর্ধশতরান

পর পর দু’ম্যাচে অর্ধশতরান করলেন অঙ্গকৃশ রঘুবংশী। ২৭ বলে ৫০ পূর্ণ করেছেন তিনি। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:২৩ key status

কেকেআরের রান ১০০ পার

নবম ওভারে ১০০ পার কেকেআরের। উইকেট পড়লেও লড়াই থামাচ্ছে না তারা। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২২:০৮ key status

ইডেনে নাটক, হাস্যকর রান আউট ক্যামেরন গ্রিনের

আরও একটি ম্যাচে হতাশ করলেন গ্রিন। ঈশান মালিঙ্গার বলে সোজা শট মারেন রঘুবংশী। পা দিয়ে বল আটকে দেন মালিঙ্গা। তত ক্ষণে ক্রিজ় ছেড়ে বেরিয়ে পড়েছেন দুই ব্যাটার। রান আউট করেন মালিঙ্গা। প্রথমে রঘুবংশী সাজঘরের দিকে ফিরলেও পরে দেখা যায়, ব্যাটারেরা ক্রস করেননি। ফলে গ্রিন আউট হন। ২ রান করেন তিনি। ৭৪ রানে তৃতীয় উইকেট হারাল কেকেআর। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:৫৮ key status

রান পেলেন না রাহানে

শুরু থেকেই রাহানের ব্যাটে-বলে হচ্ছিল না। শেষ পর্যন্ত জয়দেব উনাদকাতের বলে আউট হলেন তিনি। ১০ বলে ৮ রান করেছেন রাহানে। ৬৭ রানে কেকেআরের দ্বিতীয় উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:৫৩ key status

কেকেআরের রান ৫০ পার

চতুর্থ ওভারে ৫০ পার হল কেকেআরের। ২২৭ রান তাড়া করতে নেমে ভাল শুরু করেছে তারা। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:৫২ key status

আগ্রাসী ব্যাট করতে গিয়ে আউট ফিন অ্যালেন

প্রথম ওভারে ২৪ রান করেছিলেন অ্যালেন। কিন্তু দ্বিতীয় ওভারে হর্ষ দুবের ভাল ক্যাচে ফিরলেন তিনি। ৮ বলে ২৭ রান করলেন অ্যালেন। ৩০ রানে প্রথম উইকেট হারাল কেকেআর। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:২১ key status

মুজ়ারাবানির চতুর্থ উইকেট

ইনিংসের শেষ বলে নিজের চতুর্থ উইকেট নিলেন মুজ়ারাবানি। ২২৬ রানে শেষ হল হায়দরাবাদের ইনিংস। অর্থাৎ, কেকেআরের সামনে লক্ষ্য ২২৭ রান। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:১৯ key status

আউট ক্লাসেন

অর্ধশতরান করেই আউট ক্লাসেন। ম্যাচের তৃতীয় উইকেট নিলেন মুজ়ারাবানি। ২২২ রানে হায়দরাবাদের সপ্তম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:১৮ key status

ক্লাসেনের অর্ধশতরান

৩৪ বলে অর্ধশতরান করলেন ক্লাসেন। শেষ দিকে হায়দরাবাদকে ভাল রানে নিয়ে গেলেন তিনি। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:১১ key status

পর পর উইকেট বৈভবের

সলিল অরোরাকে প্রথম বলেই বোল্ড করলেন বৈভব। পর পর দু’বলে উইকেট নিলেন তিনি। ২০০ রানে হায়দরাবাদের ষষ্ঠ উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:০৯ key status

আউট নীতীশ রেড্ডি

জুটি ভাঙলেন বৈভব অরোরা। ২৪ বলে ৩৯ রান করে আউট নীতীশ। ২০০ রানে হায়দরাবাদের পঞ্চম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:০৭ key status

২০০ পার হায়দরাবাদের

১৮তম ওভারে ২০০ রান পার করল হায়দরাবাদ। 

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২১:০৬ key status

ক্যাচ ছাড়লেন বরুণ

অভিষেকের ভাল ক্যাচ ধরলেও নীতীশ রেড্ডির ক্যাচ ফস্কালেন বরুণ। ফলে জুটি ভাঙতে পারল না কেকেআর।

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ২০:৫০ key status

৫০ রানের জুটি ক্লাসেন-নীতীশের

৩৬ বলে ৫০ রানের জুটি হল ক্লাসেন ও নীতীশের মধ্যে। দলের ইনিংস টানছেন তাঁরা। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement