LSG vs KKR Live

প্রথম বলেই চার রিঙ্কুর, সুপার ওভারে লখনউকে হারাল কলকাতা, কেমন হল খেলা?

চলতি আইপিএলে মাত্র একটিই ম্যাচ জিতেছে কেকেআর। লখনউয়ের বিরুদ্ধে ইডেনে হারতে হয়েছে তাদের। রবিবার একানা স্টেডিয়ামে কি বদলা নিতে পারবে অজিঙ্ক রাহানের দল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:০১
Share:

কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:৪৯ key status

জয় কেকেআরের

প্রিন্সের প্রথম বলেই কভার দিয়ে চার মেরে কেকেআরকে জিতিয়ে দিলেন রিঙ্কু। এই রাত তাঁরই। পাঁচটি ক্যাচ নিয়েছেন। ৮১ রান করেছেন। জয়ের রানও এল তাঁর ব্যাট থেকে।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:৪৮ key status

ব্য়াটিংয়ে নামলেন রিঙ্কু, রভমান

বল করবেন প্রিন্স যাদব।

Advertisement
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:৪২ key status

অসাধারণ ক্যাচ পাওয়েলের

আবার একটি দুরন্ত ক্যাচ পাওয়েলের। মার্করামের লম্বা শট পাওয়েল তালুবন্দি করে ছুড়ে দেন রিঙ্কুর দিকে। রিঙ্কু সেই বল তালুবন্দি করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ১ রানেই ২ উইকেট পড়ে গেল লখনউয়ের।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৯ key status

আউট পুরান

প্রথম বলেই নারাইন বোল্ড করে দিলেন পুরানকে।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৮ key status

বল করছেন নারাইন

পুরান এবং মার্করাম ব্যাট করতে নামলেন।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:৩৮ key status

শেষ ওভারে জঘন্য বল করলেন কার্তিক

দু’টি খারাপ নো বল তো করেছেনই। কিছুতেই মন্থর গতিতে বল করলেন না। ফলে শেষ বলে ছয় খেতে হল। ম্যাচ গড়াল সুপার ওভারে।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:২৫ key status

হিম্মত আউট

কার্তিককেই বল করতে দেওয়া হল। তিনি চতুর্থ বলে হিম্মত সিংহকে ফিরিয়ে দিলেন।

লখনউ ১৪৮-৮।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২৩:০৭ key status

বাদোনি আউট

তিনিই একমাত্র চালিয়ে খেলছিলেন। সেই বাদোনিও ফিরে গেলেন বরুণের বলে। কলকাতার বিরুদ্ধে হারের মুখে লখনউ।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:৫৩ key status

মুকুল আউট

কেকেআরের বিরুদ্ধে আগের ম্যাচে যাঁর ব্যাটিংয়ে লখনউ জিতেছিল, সেই মুকুল মাত্র ১ রানে আউট। ক্যাচ দিলেন রিঙ্কুর হাতে।

লখনউ ৯৩-৫।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:৪৭ key status

পুরান আউট

বরুণের বলে কভারে খেলতে গিয়েছিলেন পুরান। ব্যাটের কানায় লেগে বল গেল শর্ট থার্ডম্যানে থাকা নারাইনের হাতে। ১২ বলে ৯ করলেন পুরান।

লখনউ ৮৯-৪।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:২৫ key status

রিঙ্কুর দুরন্ত ক্যাচ

পাওয়েলের পর এ বার রিঙ্কু। আরও একটি দুরন্ত ক্যাচ কলকাতার। মার্করামের শট বাউন্ডারির ধারে লুফেও ভারসাম্য রাখতে না পেরে উপরে ছু়ড়ে দিয়েছিলেন। মাঠের ভেতরে এসে সেই ক্যাচ ধরেন।

লখনউ ৬৫-২।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২২:০২ key status

পাওয়ার প্লে-তে লখনউ ৩৭-১

প্রথম ৬ ওভারে বেশি রান তুলতে পারল না লখনউও। মাত্র ৩৭ রান তুলেছে তারা। পন্থ ১৯ এবং মার্করাম ১৬ রানে ক্রিজে রয়েছেন।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২১:৪২ key status

পাওয়েলের ক্যাচে আউট মার্শ

বৈভব অরোরার প্রথম বলে বড় শট মারতে যান মিচেল মার্শ। বল অনেক উপরে ওঠে। শুরুতে ভুল দিকে দৌড়েছিলেন রভম্যান পাওয়েল। কিন্তু পরে পিছন দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন তিনি। ২ রানে আউট হন মার্শ। তবে ক্যাচ ধরতে গিয়ে চোট পান পাওয়েল। মাঠ ছেড়ে সাজঘরে ফিরেছেন তিনি। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২১:২০ key status

কেকেআরের লড়াকু স্কোর

শেষ ওভারে দিগ্বেশকে চারটি ছয় মারলেন রিঙ্কু। উঠল ২৬ রান। ৫১ বলে ৮৩ রানে অপরাজিত থাকলেন রিঙ্কু। লখনউয়ের সামনে লক্ষ্য ১৫৬ রান। 

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২১:১০ key status

রিঙ্কুর অর্ধশতরান

টানা দু’টি ম্যাচে অর্ধশতরান রিঙ্কুর। লখনউয়ের বিরুদ্ধে চাপের মুখে অর্ধশতরান করলেন তিনি।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২০:৫২ key status

রমনদীপ আউট

ধীরগতিতে খেলছিলেন। চালাতে গিয়ে ফিরতে হল রমনদীপকে। ১১ বলে ৬ রান করে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২০:৪৪ key status

কেকেআর ১৩ ওভারে ৮১-৬

ক্রিজে রিঙ্কু ১৭ এবং রমনদীপ ৪ রানে।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২০:৩১ key status

অনুকূল আউট

পাঁচ উইকেট নিলেন মহসিন। গ্রিনের পরের বলেই আউট অনুকূল। কেকেআরের ষষ্ঠ উইকেটের পতন।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২০:৩১ key status

গ্রিন আউট

যে বোলার ভাল বল করছেন, তাঁর বিরুদ্ধে এক বার জীবন পেয়েও শিক্ষা নিলেন না গ্রিন। পরের বলেই চালাতে গিয়ে আউট কেকেআরের ২৫ কোটির ক্রিকেটার। ২১ বলে ৩৪ করেছেন তিনি।

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ২০:২০ key status

কেকেআর ৯ ওভারে ৫৯-৪

ক্রিজে গ্রিন ২৪ এবং রিঙ্কু ১১ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement