IPL 2026

আইপিএলে প্রথম উইকেট নিয়েই পকেট থেকে কাগজ বার করে দেখালেন ‘জয় শ্রীরাম’! চর্চায় মুম্বইয়ের নতুন বোলার

সোমবার মুম্বইয়ের খেলা ছিল লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। উইকেট নেওয়ার পর মুম্বইয়ের স্পিনার পকেট থেকে একটি কাগজ বার করেন। সেখানে লেখা ছিল, ‘জয় শ্রীরাম’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১২:৩২
Share:

পকেট থেকে এই কাগজ বার করেই দেখিয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। ছবি: সংগৃহীত।

আইপিএলে আবার অভিনব উচ্ছ্বাস। প্রথম উইকেট নেওয়ার পর মুম্বই ইন্ডিয়ান্সের স্পিনার রঘু শর্মা বললেন, জয় শ্রীরাম!

Advertisement

সোমবার মুম্বইয়ের খেলা ছিল লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। অক্ষত রঘুবংশীকে আউট করার পর রঘু তাঁর পকেট থেকে একটি কাগজ বার করেন। সেখানে নীল কালিতে একটি বার্তা লেখা ছিল। তার নীচে লেখা ছিল, ‘জয় শ্রীরাম’।

আইপিএলে নিজের প্রথম উইকেট নেওয়ার পর রঘু উচ্ছ্বাস চেপে রাখেননি। লখনউয়ের ইনিংসের ১৩তম ওভারে তিনি নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরান রঘুবংশীকে। এরপর পকেট থেকে একটি নোট বের করে গ্যালারির দিকে দেখান। সেখানে লেখা ছিল, ‘‘রাধে রাধে। গুরুদেব-এর ঐশ্বরিক কৃপায় আজ অত্যন্ত বেদনাদায়ক ১৫ বছরের অপেক্ষার অবসান হল। এই সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্সকে (নীল ও সোনালি) ধন্যবাদ। চিরকৃতজ্ঞ। জয় শ্রীরাম।’’

Advertisement

ঘটনাচক্রে সোমবারই পশ্চিমবঙ্গ-সহ .পাঁচ রাজ্যের বিধানসভার ফল প্রকাশিত হয়েছে। ২০০-র উপর আসন পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। অসমে তৃতীয় বার ক্ষমতা ধরে রেখেছে তারা। পুদুচেরিতেও সহযোগী এনআর কংগ্রেসের ‘জুনিয়র পার্টনার’ হিসাবে ক্ষমতায় ফিরেছে বিজেপি। সে দিনই ম্যাচ শেষ হওয়ার পর রঘুর এই উচ্ছ্বাসের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে অনেকেই মনে করছেন।

কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তীও রাজনীতিকে বাদ দিতে পারেননি। তাঁর রাজ্য তামিলনাড়ুতে দারুণ ফল করেছে চিত্রতারকা থলপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ১০৮টি আসন পেয়েছে তারা। টিভিকে-ই সে রাজ্যে সর্বাধিক আসন পাওয়া দল। বরুণ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিজয়ের সঙ্গে ছবি পোস্ট করে শুধু লিখেছেন, ‘অন্না’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement