Mustafizur Rahman

আইপিএলের পর পাকিস্তানের লিগেও খেলা হচ্ছে না মুস্তাফিজুরের, কথা দিয়েও ছাড়পত্র দিল না বাংলাদেশ বোর্ড

ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএলে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। এ বার পাকিস্তানের লিগেও খেলা হচ্ছে না তাঁর। সেটা তাঁর নিজেরই দেশের বোর্ডের নির্দেশে। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ২২:৫৫
Share:

মুস্তাফিজুর রহমান। ছবি: সমাজমাধ্যম।

ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএলে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। এ বার পাকিস্তানের লিগেও খেলা হচ্ছে না তাঁর। সেটা তাঁর নিজেরই দেশের বোর্ডের নির্দেশে। প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য মুস্তাফিজুরকে ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিকিৎসাজনিত কারণে তাঁর অনাপত্তি শংসাপত্র (এনওসি) বাতিল করা হয়েছে।

Advertisement

পিএসএলে খেলার জন্য মুস্তাফিজুরকে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল এবং ২৪ এপ্রিল থেকে ৩ মে ছাড়পত্র দেওয়া হয়েছিল। নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে তাঁর এক দিনের ক্রিকেটে খেলার কথা থাকলেও টি-টোয়েন্টি সিরিজ়ে খেলার কথা ছিল না। প্রথম দু’টি এক দিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মুস্তাফিজুর। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে খেলতে নেমেই পাঁচটি উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। সে দিনই তাঁর এনওসি বাতিল করা হয়েছে।

আইপিএল থেকে বাদ পড়ার পর পিএসএলের দল লাহৌর কলন্দর্সে সই করেছিলেন মুস্তাফিজুর। তবে এ দিন বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় ম্যাচের পর চিকিৎসকেরা মুস্তাফিজুরকে পরীক্ষা করেছেন। ঠিক হয়েছে, অবিলম্বে স্ক্যান করে তাঁর চোট খতিয়ে দেখা হবে। তার পরে রিহ্যাব শুরু হবে বোর্ডের চিকিৎসকদের অধীনে। তাই পিএসএলে তিনি খেলতে পারবেন না। শুধু মুস্তাফিজুর নয়, নাহিদ রানাকেও পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রস্তুতি নেওয়ার জন্য তাঁকে দেশে রেখে দেওয়া হয়েছে।

Advertisement

এ দিন তৃতীয় ম্যাচে নিউ জ়িল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে এক দিনের সিরিজ় জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২৬৫/৮। শতরান করেন নাজমুল হোসেন শান্ত (১০৫)। জবাবে মুস্তাফিজুরের ৪৩ রানে ৫ উইকেটে ২১০ রানে শেষ হয় কিউয়িদের ইনিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement