IPL 2026

ম্যাচের সেরার পুরস্কার গুজরাতের শিক্ষামন্ত্রীকে উৎসর্গ করলেন জাডেজা! কী কারণ, জানালেন নিজেই

বুধবার আইপিএলে লখনউকে হারিয়েছে গুজরাত। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ম্যাচের পর সেরার পুরস্কার তিনি উৎসর্গ করলেন গুজরাত সরকারের শিক্ষামন্ত্রীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৪৮
Share:

সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস জাডেজার (মাঝে)। ছবি: পিটিআই।

বুধবার আইপিএলে লখনউকে হারিয়েছে গুজরাত। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে ২৯ বলে ৪৩ রানের পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের পর সেরার পুরস্কার তিনি উৎসর্গ করলেন গুজরাত সরকারের শিক্ষামন্ত্রীকে।

Advertisement

বুধবার জাডেজা বলেছিলেন, “খুব ভাল লাগছে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছি। এই পুরস্কার উৎসর্গ করতে চাই গুজরাতের শিক্ষামন্ত্রীকে। উনি কালকে বলেছিলেন আমি ভাল খেলব। সেটাই হয়েছে।”

জাডেজার কথা অনেকেই প্রথমে বুঝতে পারেননি। পরে বিষয়টির সত্যতা জানার পর সকলেই মজা পেয়েছেন। আসলে জাডেজার স্ত্রী রিভাবা গুজরাত সরকারের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেল মন্ত্রিসভা বদলানোর পর তিনি এই দায়িত্ব পেয়েছেন। নিজের মন্তব্যে তাঁকেই উল্লেখ করেছেন জাডেজা।

Advertisement

উল্লেখ্য, ২০২২-এ গুজরাতের বিধানসভা ভোটে স্ত্রী রিভাবার হয়ে প্রচার করেছিলেন জাডেজা। জামনগর উত্তর কেন্দ্র থেকে রিভাবা জিতেছেন ভোটে।

চেন্নাই ছেড়ে চলতি মরসুমে রাজস্থানে ফিরেছেন জাডেজা। সঞ্জু স্যামসনের পরিবর্তে রাজস্থান তাঁকে পেয়েছে। নতুন দলে প্রতি ম্যাচে সব ওভার বল করার সুযোগ পাচ্ছেন না জাডেজা। তা নিয়ে কোনও ক্ষোভ নেই তাঁর। বলেছেন, “মাঠে আসার আগে ব্যক্তিগত অহঙ্কার হোটেলের ঘরে রেখে আসি। দল যে ভাবে চায় সে ভাবেই অবদান রাখতে ভালবাসি। ব্যাটিংয়ের সময় যতটা সম্ভব ক্রিজ়ে থাকতে চাই। আজ খারাপ শট খেলে ১৭ বা ১৮তম ওভারে আউট হলে দল ১৫৯ রানে পৌঁছত না। ২০-২৫ রান কম তুলতাম।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement