India Wins ICC T20 World Cup 2026

সূর্য, ঈশানদের সঙ্গে বিশ্বজয়ের উল্লাসে ‘রহস্যময়ী নারী’! ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ছিলেন কে? প্রকাশ্যে পরিচয়

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে উল্লাস করতে দেখা গেল এক রহস্যময়ী নারীকে। কে তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ০৭:৪০
Share:

লাল পোশাক পরা তরুণীকে ঘিরেই ভাইরাল সমাজমাধ্যম। ছবি: এক্স।

ভারত যখন বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে তখন মাঝেমধ্যেই ক্যামেরায় ধরা পড়ছিলেন তিনি। গ্যালারিতে লাল রঙের পোশাক পরে বসে এক তরুণী। উল্লাস করছেন। পরে যখন বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটারেরা উল্লাসে মত্ত, তখনও দেখা গেল তাঁকে। তবে এ বার গ্যালারিতে নয়। মাঠে। কে এই রহস্যময়ী নারী? তাঁকে ঘিরে উত্তাল সমাজমাধ্যম।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা যাচ্ছিল সেই তরুণীকে। কখনও সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলছেন, তো কখনও ঈশান কিশনকে জড়িয়ে ধরছেন। এক বার দেখা গেল, হার্দিক পাণ্ড্য ও ঈশানের নাচের সময় পাশে দাঁড়িয়ে তিনি। সেখানে ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকাও। লাল পোশাক পরা তরুণীর ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সকলের প্রশ্ন, কে তিনি? জানা গিয়েছে তাঁর পরিচয়।

তরুণীর নাম অদিতি হুন্ডিয়া। ভারতীয় ক্রিকেটার ঈশানের প্রেমিকা তিনি। ভারতের খেলা দেখতে গিয়েছিলেন। বিশ্বকাপ জেতার পর দলের সঙ্গে উল্লাসেও মাতেন। সেই কারণেই ঈশানের সঙ্গে দেখা যাচ্ছিল তাঁকে।

Advertisement

প্রেমিকা অদিতির সঙ্গে ঈশান কিশন। ছবি: এক্স।

বিশ্বকাপের মাঝেই ঈশানের প্রেমিকার নাম ফাঁস করে দিয়েছিলেন তাঁর দাদু অনুরাগ পাণ্ডে। তিনি জানান, দুই পরিবারই এই সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেন, ‘‘ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমরা খুশি।’’ তিনি আরও বলেছেন, ‘‘ঈশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ঈশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিতে সমস্যা নেই। ঈশানের বান্ধবীর নাম অদিতি। ও একজন মডেল।’’

কে এই অদিতি? জয়পুরের এক ব্যবসায়ীর মেয়ে অদিতি হুন্ডিয়া। ২০১৮ সালে ‘মিস ডিভা’ খেতাব জিতে প্রথম প্রচারের আলোয় আসেন। ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছোন অদিতি। ২০১৯ সালে আইপিএলের বেশ কিছু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাঁকে। তখন থেকেই ঈশানের সঙ্গে বন্ধুত্ব অদিতির। একটা সময় পর্যন্ত তাঁদের যোগাযোগ ছিল শুধু সমাজমাধ্যমে। পরে সম্পর্কে জড়ান তাঁরা। ঈশান-অদিতির সম্পর্ক নিয়ে আপত্তি নেই কোনও পরিবারেরই। বিয়ের আগে বিশ্বজয়ের মঞ্চে একসঙ্গে উল্লাসে মাতলেন ঈশান-অদিতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement