গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
২২ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপের ম্যাচে রবিবার মুখোমুখি হবে দু’দল। কলম্বোর ম্যাচ ঘিরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের যেমন আগ্রহ রয়েছে, তেমনই ভারত-পাক ম্যাচের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও।
বাংলার প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারেরা আনন্দবাজার ডট কম-কে জানালেন তাঁদের ভবিষ্যদ্বাণী। বাংলার প্রাক্তন রঞ্জি ট্রফিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাঁর মতামত। প্রাক্তন জাতীয় নির্বাচকের মতো ভবিষ্যদ্বাণী করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি সিএবির প্রাক্তন সভাপতি। বাংলার আর এক প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীও আনন্দবাজার ডট কম-এর ছ’টি প্রশ্নের উত্তর দিয়েছেন। ভারত-পাক ম্যাচ নিয়ে কথা বলেছেন কয়েক দিন আগে ১০০টি প্রথম শ্রেণির ম্যাচের মাইলফলক স্পর্শ করা বাংলার ব্যাটার অনুষ্টুপ মজুমদারও।
১) রবিবার সবচেয়ে বেশি রান কে করবেন?
সম্বরণ: সূর্যকুমার যাদব
স্নেহাশিস: সূর্যকুমার যাদব
সৌরাশিস: সূর্যকুমার যাদব
অনুষ্টুপ: ঈশান কিশন
২) সবচেয়ে বেশি উইকেট নেবেন কে?
সম্বরণ: বরুণ চক্রবর্তী
স্নেহাশিস: জসপ্রীত বুমরাহ
সৌরাশিস: জসপ্রীত বুমরাহ
অনুষ্টুপ: বরুণ চক্রবর্তী
৩) ম্যাচ জেতাবেন কে?
সম্বরণ: হার্দিক পাণ্ড্য
স্নেহাশিস: জসপ্রীত বুমরাহ
সৌরাশিস: বরুণ চক্রবর্তী
অনুষ্টুপ: হার্দিক পাণ্ড্য
৪) সেরা তরুণ ক্রিকেটার কে হবেন?
সম্বরণ: অভিষেক শর্মা
স্নেহাশিস: ঈশান কিশন
সৌরাশিস: অভিষেক শর্মা
অনুষ্টুপ: অর্শদীপ সিংহ
৫) জসপ্রীত বুমরাহ এবং শাহিন আফ্রিদির মধ্যে কে এগিয়ে?
সম্বরণ: জসপ্রীত বুমরাহ
স্নেহাশিস: জসপ্রীত বুমরাহ
সৌরাশিস: জসপ্রীত বুমরাহ
অনুষ্টুপ: জসপ্রীত বুমরাহ
৬) খেলতে নামার আগে এগিয়ে কোন দল?
সম্বরণ: ভারত
স্নেহাশিস: ভারত
সৌরাশিস: ভারত
অনুষ্টুপ: ভারত