ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কারা খেলবে? দু’টি দল বাছলেন দ্রাবিড়, একটি নামে বিস্ময়!

টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হয়েছে সুপার এইটের লড়াই। কোন দুই দল ফাইনালে উঠবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাহুল দ্রাবিড় বেছে নিয়েছেন দু’টি দলকে। তার মধ্যে একটি দলের নাম শুনে বিস্মিত অনেকেই। কাদের নাম নিলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯
Share:

রাহুল দ্রাবিড়। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। শুরু হয়ে গিয়েছে সুপার এইটের লড়াই। স্বাভাবিক ভাবেই কোন দুই দল ফাইনালে উঠবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাহুল দ্রাবিড় বেছে নিয়েছেন দু’টি দলকে। তার মধ্যে একটি দলের নাম শুনে বিস্মিত অনেকেই। ভারতের প্রাক্তন কোচ জানিয়েছেন, ফাইনালে তিনি জ়িম্বাবোয়েকে চান। বিপক্ষে চান ভারতকে।

Advertisement

গত বারের বিশ্বকাপ দ্রাবিড়ের কোচিংয়েই জিতেছিল ভারত। সেই দ্রাবিড় আইপিএলে কোচিং করানোর পর এখন ক্রিকেট বিশেষজ্ঞ। ‘এনডিটিভি’কে এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি চাই ভারতের সঙ্গে যে কোনও দেশ ফাইনালে উঠুক। ভারত বনাম জ়িম্বাবোয়ে হলে কেমন হয়? জ়িম্বাবোয়ে ক্রিকেটের জন্য ব্যাপারটা দারুণ হবে। জ়িম্বাবোয়ে যদি সত্যিই ফাইনালে উঠতে পারে তা হলে খুব ভাল হবে। আমি চাই ভারতের সঙ্গে একটু কমজোরি দল ফাইনালে উঠুক।”

সুপার এইটে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নীচে থাকা দল জ়িম্বাবোয়ে। তবে গ্রুপ পর্বে তারা অস্ট্রেলিয়া এবং আয়োজক দেশ শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছে।

Advertisement

রবিবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। দ্রাবিড় মনে করেন, ভারত বাড়তি সুবিধা নিয়েই নামবে। তাঁর ব্যাখ্যা, “ভারতের একটা বড় সুবিধা হল, আমরা ১-২ জনের উপর নির্ভর করি না। গোটা দলের ব্যাটিং গভীরতা রয়েছে। আপনি নিশ্চয়ই চাইবেন সেই ব্যাটিং গভীরতা যেন দরকারে কাজে আসে।”

পর ক্ষণেই দ্রাবিড়ের সতর্কবাণী, “তবু মনে রাখা দরকার এটা টি-টোয়েন্টি ক্রিকেটে, যেখানে অজানা জিনিসই ঘটে। ক্রিকেটের সবচেয়ে টালমাটাল ফরম্যাট। কোচ হিসাবে আমি জানি, যে কোনও দিন আপনি হারতে পারেন। আমার মতে, শুধু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করো এবং ভাল ফলের আশা করো।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement