IPL 2026

ডাগআউটে মোবাইল ব্যবহারে ক্ষুব্ধ বিসিসিআই, শাস্তির মুখে রাজস্থানের অভিজ্ঞ ম্যানেজার, বিপদ বাড়িয়েছে সূর্যবংশীর মন্তব্য

নিয়ম অনুযায়ী, আইপিএলের ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ সাজঘরে বা ডাগআউটে মোবাইল ব্যবহার করতে পারেন না। শুধু দলের ম্যানেজারের কাছে মোবাইল থাকতে পারে। সাজঘরের বাইরে ব্যবহার করা যায় না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৫:২২
Share:

ডাগআউটে রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্ডারের হাতে মোবাইল, পাশে বৈভব সূর্যবংশী। ছবি: এক্স।

ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহার করায় শাস্তির মুখে রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজার। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকা শীর্ষে থাকা দল বিতর্কে জড়িয়ে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে। বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়িয়ে রোমি ভিন্ডার মোবাইল দেখছিলেন। যা আইপিএলের নিয়ম বিরুদ্ধে।

Advertisement

রাজস্থানের দীর্ঘ দিনের ম্যানেজার ভিন্ডারের জন্যই বিতর্ক। আইপিএলের নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল অভিজ্ঞ ম্যানেজার কী ভাবে এমন কাজ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমস্যা আরও বেড়েছে ম্যাচের পর বৈভব তাঁকে স্থানীয় অভিভাবক হিসাবে চিহ্নিত করায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘ভিন্ডার প্লেয়ার্স এবং অফিসিয়াল এলাকার প্রোটোকল লঙ্ঘন করেছেন। ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।’’

বিসিসিআইয়ের ওই কর্তা আরও বলেছেন, ‘‘হতে পারে বিষয়টি অনিচ্ছাকৃত। তা-ও যেহেতু বিধিভঙ্গ হয়েছে, তাই ব্যবস্থা নিতেই হবে। শুধু সতর্ক করা হবে না কোনও শাস্তি দেওয়া হবে, তা নির্ভর করবে ম্যাচ রেফারি এবং সংশ্লিষ্ট অন্য রিপোর্টগুলোর উপর। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আইপিএলের গভর্নিং কাউন্সিল।’’ ভিন্ডার নির্বাসিত হতে পারেন বলে জানা গিয়েছে বিসিসিআই সূত্রে।

Advertisement

বেঙ্গালুরু ম্যাচে ডাগআউটের ঠিক পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন ভিন্ডার। তখন তাঁর পাশে দাঁড়িয়ে মোবাইল দেখছিল বৈভবও! নিয়ম অনুযায়ী, আইপিএলের ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ সাজঘরে বা ডাগআউটে মোবাইল ব্যবহার করতে পারেন না। শুধু দলের ম্যানেজারের কাছে মোবাইল থাকতে পারে। নির্দিষ্ট কারণ ছাড়া তিনিও মোবাইল ব্যবহার করতে পারেন না। সাজঘরের বাইরে ব্যবহার করতে পারেন না। ব্যবহার করলে তার কারণ জানাতে হয় বিসিসিআইকে।

ম্যাচ গড়াপেটা ঠেকাতেই এই নিয়ম। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বাইরের সব রকম প্রভাব থেকে মুক্ত রাখার জন্যও এই নিয়ম কঠোর ভাবে মেনে চলার কথা। রাজস্থানের অভিজ্ঞ ম্যানেজারের বিধিভঙ্গকে হালকা ভাবে নিতে নারাজ বোর্ড কর্তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement