IPL 2026

দলে থাকলে খেলতেই হবে, না হলে আইপিএল থেকে সরে দাঁড়াক! ধোনির উদ্দেশে বললেন প্রাক্তন সতীর্থ অশ্বিন

চলতি মরসুমে মহেন্দ্র সিংহ ধোনিকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে দেখা যেতে পারে। তবে রবিচন্দ্রন অশ্বিনের সাফ কথা, দলে থাকলে ধোনিকে খেলতেই হবে। না হলে তিনি আইপিএল থেকে সরে দাঁড়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২৩:০৬
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

চলতি মরসুমেই শেষ বার আইপিএল খেলতে চলেছেন বলে জল্পনা চলছে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে। অনেকের ধারণা, এ বারের আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে দেখা যেতে পারে ধোনিকে। তবে রবিচন্দ্রন অশ্বিনের সাফ কথা, দলে থাকলে ধোনিকে খেলতেই হবে। না হলে তিনি আইপিএল থেকে সরে দাঁড়ান।

Advertisement

এক সময় ধোনির অধীনে চেন্নাইয়ের হয়ে খেলেছেন অশ্বিন। গত বছর অবসর নিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “ধোনিকে ইমপ্যাক্টের তালিকায় রাখতে হবে, এটা নিয়ে আমি একমত নই। যদি দলে থাকে তা হলে ওকে খেলতেই হবে। যদি সেটা না চায় তা হলে পুরো প্রতিযোগিতা থেকেই সরে যাক। কিন্তু ধোনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছে এটা দেখতে মোটেই রাজি নই।”

অশ্বিনের মতে, দলে ধোনির উপস্থিতিই তাঁকে প্রথম একাদশে রাখার জন্য যথেষ্ট। ধোনি নিজের উপর যথেষ্ট বিশ্বাস রাখেন। তাই পুরো ম্যাচ খেলার ক্ষমতা তাঁর আছে বলে মনে করেন অশ্বিন। বলেছেন, “সিএসকে যদি প্রথম একাদশ বাছতে বসে এবং ধোনি দলে থাকে, তা হলেই সব তর্ক শেষ। ওকে প্রথম একাদশে রাখতেই হবে। খেলতে না চাইলে ও অবসর নিতে পারে। তবে আমি ১০০ শতাংশ বিশ্বাস করি যে ও খেলবে। গত তিন মাস ধরে অনুশীলন করছে। খেলতে চায় এই বার্তাও বার বার দিয়েছে। যদি ও খেলতে চায় তা হলে কারও সাধ্য নেই ওকে বাদ দেওয়ার।”

Advertisement

মাঠে নামলে ধোনি দ্বৈত ভূমিকা নিতে পারেন বলে মত অশ্বিনের। ভারতের প্রাক্তন স্পিনারের কথায়, “ধোনি ছ’নম্বরে ব্যাট করতে পারবে না এটা আমি জানি। কিন্তু দুটো ভূমিকা নিতে পারে। উইকেটকিপার হয়ে মাঠে থেকে ও রুতুরাজকে পরামর্শ দিতে পারে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement