IPL 2026

‘এক মিনিটও নষ্ট নয়, আড়াই মাস ১২০ শতাংশ দিতে হবে’, আইপিএলের আগে সতীর্থদের স্পষ্ট বার্তা কোহলির

গত বছরের চ্যাম্পিয়ন দল তারা। এ বছর প্রত্যাশা অনেক বেশি। তাই আইপিএল শুরুর আগে সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। সাফ জানালেন, আর এক মিনিটও নষ্ট করলে চলবে না। প্রতি ম্যাচে ১২০ শতাংশ দিতে হবে তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৫:৫৮
Share:

দলকে বার্তা দিচ্ছেন বিরাট কোহলি (বাঁ দিক থেকে দ্বিতীয়)। ছবি: সমাজমাধ্যম।

গত বছরের চ্যাম্পিয়ন দল তারা। স্বাভাবিক ভাবেই এ বছর তাদের থেকে প্রত্যাশা অনেক বেশি। কাজটাও কঠিন। তাই আইপিএল শুরুর আগে সতীর্থদের সতর্ক করে দিলেন বিরাট কোহলি। সাফ জানালেন, আর এক মিনিটও নষ্ট করলে চলবে না। প্রতি ম্যাচে ১২০ শতাংশ দিতে হবে তাঁদের।

Advertisement

চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর প্রথম অনুশীলনে গোটা দলকে বার্তা দিয়েছেন কোহলি। বলেছেন, “গত দু’-তিনটে মরসুম আমরা কঠোর পরিশ্রম করেছি। তারই ফল পেয়েছি গত বছর। এ বছরটা আরও কঠিন হতে চলেছে। বিপক্ষ দলগুলো আমাদের বিরুদ্ধে কঠিন লড়াই করবে।”

২৮ মার্চ আইপিএলের প্রথম দিনই বেঙ্গালুরু নামছে মাঠে। প্রতিপক্ষ হায়দরাবাদ। তাই কোহলি প্রথম দিন থেকেই দলের থেকে সেরাটা চাইছেন। বলেছেন, “এখন সময় নষ্ট করা যাবে না। এগিয়ে থাকতে হবে। সকলে সুইচ অন করে নাও। প্রত্যেক সেশনে একটা মিনিটও নষ্ট করলে চলবে না। আগামী আড়াই মাসে প্রত্যেককে ১২০ শতাংশ দিতে হবে।”

Advertisement

এ বছর বেঙ্গালুরু দলে এসেছেন বেঙ্কটেশ আয়ার, মঙ্গেশ যাদব, জর্ডান কক্স, ভিকি ওস্তওয়াল এবং সাত্ত্বিক দেসাই। তাঁদের নিয়ে তৃপ্ত কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। বলেছেন, “নিলামটা খুব ভাল গিয়েছে। দলকে আরও উন্নত করেছি। দারুণ কিছু ক্রিকেটার দলে এসেছে। সঙ্গে বিরাট এবং রজতের (পাটীদার) মতো প্রতিষ্ঠিত ক্রিকেটারেরাও রয়েছে।”

উইকেটকিপার জিতেশ শর্মা জানিয়েছেন, দলের মধ্যে একটা ইতিবাচক পরিবেশ রয়েছে। তাঁর কথায়, “সকলে একে অপরের সঙ্গে দেখা করার জন্য উত্তেজিত। আমি নিজে ব্যাটিং নিয়ে উত্তেজিত। সব কোচের সঙ্গে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে রয়েছি। চিন্নাস্বামীতে প্রথম ম্যাচ খেলব। শুরু থেকেই ছন্দ গড়ে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী। মাঠটা দেখেও খুব ভাল লাগছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement