IPL 2026

আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম কোপ অধিনায়কের উপর! গোয়েন্কা‌র লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা ঋষভ পন্থের

আইপিএল শেষ হওয়ার আগেই নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন ঋষভ পন্থ। শুক্রবার লখনউয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি এ কথা ঘোষণা করেছেন। এ বার ১০ নম্বরে শেষ করেছে লখনউ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৭:২৪
Share:

ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

আইপিএলের মহানিলামে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কেনার পরেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি লখনউ। দু’বারই প্লে-অফে উঠতে পারেনি তারা। এ বার শেষ করতে হয়েছে সকলের শেষে। আইপিএল শেষ হওয়ার আগেই নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন ঋষভ পন্থ। শুক্রবার লখনউয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি এ কথা ঘোষণা করেছেন।

Advertisement

লখনউ এক বিবৃতিতে জানিয়েছে, পন্থ নিজেই অনুরোধ করেছিলেন যাতে তাঁকে নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। দল তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছে। মুডি বলেছেন, “ঋষভ দলকে একটা অনুরোধ করেছিল। আমরা সম্মানের সঙ্গে তা গ্রহণ করেছি। এ ধরনের সিদ্ধান্ত মোটেই সহজ নয়। অধিনায়ক হিসাবে ঋষভ সাজঘরে যে পরিবেশ তৈরি করেছিল তাতে আমরা কৃতজ্ঞ। আপাতত সেরাদের সঙ্গে তাল মিলিয়ে দলকে নতুন ভাবে তৈরি করা এবং পুনর্গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।”

দিল্লিকে সফল ভাবে নেতৃত্ব দিলেও লখনউয়ের ক্ষেত্রে সে কাজে পুরোপুরি ব্যর্থ পন্থ। গত বার ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি জিতেছিল লখনউ। এ বার জিতেছে মাত্র ৪টিতে। অর্থাৎ অধিনায়ক হিসাবে ২৮টি ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে জিতেছেন পন্থ। কোনও বারই তাঁর দল প্লে-অফে ওঠেনি।

Advertisement

ব্যাটিংয়েও যে পন্থ ভাল খেলেছেন এমন বলা যাবে না। গত বার ১৪টি ম্যাচে মাত্র ২৬৯ রান করেছিলেন। এ বার ৩১২ রান করেছেন। নেতৃত্ব দিতে গিয়ে পন্থ এমন কিছু করে দেখাতে পারেননি, যাতে তাঁকে রেখে দেওয়া যেত ব্যর্থতার পরেও। লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্‌কা প্রচুর অর্থ খরচ করে কিনেছিলেন পন্থকে। কিন্তু প্রত্যাশার দাম দিতে পারেননি দিল্লির ক্রিকেটার।

পন্থের এই সিদ্ধান্তে তাঁর জাতীয় দলের কেরিয়ারও প্রশ্নের মুখে পড়ে গেল। এমনিতেই টেস্ট দল ছাড়া বাকি দুই দলে সুযোগ পাননি। তাঁর খারাপ ফর্ম চলতে থাকলে প্রভাব পড়বে টেস্টের নির্বাচন নিয়েও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement