IPL 2026

‘সামনে বিয়ে নাকি’? টসের সময় সঞ্চালকের প্রশ্ন শুভমনকে, কী বললেন গুজরাতের অধিনায়ক?

তিনি কার সঙ্গে প্রেম করেন বা কাকে বিয়ে করবেন, এ নিয়ে চর্চা চলে নিরন্তর। সেই শুভমন গিলকে অস্বস্তিতে পড়তে হল টসের সময়ে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে সঞ্চালক এমন একটি প্রশ্ন করলেন যা শুনে বিরক্ত শুভমন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ১৭:৫৬
Share:

শুভমন গিল। ছবি: পিটিআই।

তিনি কার সঙ্গে প্রেম করেন বা কাকে বিয়ে করবেন, এ নিয়ে চর্চা চলে নিরন্তর। ক্রিকেটজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনও সব সময় চর্চায় থাকে। সেই শুভমন গিলকে অস্বস্তিতে পড়তে হল টসের সময়ে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে সঞ্চালক ড্যানি মরিসন এমন একটি প্রশ্ন করলেন যা শুনে বিরক্ত হয়ে গেলেন শুভমন।

Advertisement

ক্রিকেটে ফেরার পর থেকে শুভমনকে দেখা যাচ্ছে হালকা দাড়ি রাখতে। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারদের মতো তিনি দাড়ি রাখতেন না। ‘ক্লিন শেভ্‌ড’ শুভমনকে দেখেই অভ্যস্ত সমর্থকেরা। টসের সময় মরিসন প্রশ্ন করেন, “তোমাকে দেখে খুব ভাল লাগছে। বিয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে নাকি? দ্রুত বিয়ে করছ?” শুভমনকে কিছুটা বিরক্ত দেখায়। তবে পরিস্থিতি সামলে নিয়ে তিনি বলেন, “না, সে রকম কিছু নয়।”

মরিসনের এই প্রশ্নে সমর্থকেরা একেবারেই খুশি হতে পারেননি। তাঁরা প্রকাশ্যে বিষোদ্গার করেছেন মরিসনের প্রতি। বার বার যে ভাবে শুভমনের ব্যক্তিজীবনকে প্রকাশ্যে টেনে আনা হচ্ছে তাতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। অতীতে শুভমন নিজেও এক সাক্ষাৎকারে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন।

Advertisement

পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে ভাল ভাবেই ফিরে এসেছে গুজরাত। এই মুহূর্তে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement