ICC T20 World Cup 2026

নিজেরা জিতে অন্য এক দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দিল সূর্যের ভারত, ইংল্যান্ডের পর শেষ চারের আর এক দল চূড়ান্ত

আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচের পর আরও এক দল শেষ চারে উঠল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০
Share:

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

জ়িম্বাবোয়েকে হারিয়ে নিজেরা বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে থাকার পাশাপাশি অন্য এক দলের মুখে হাসি ফোটাল ভারত। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দিল তারা। আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচের পর শেষ চারের দুই দল চূড়ান্ত হয়ে গেল।

Advertisement

বৃহস্পতিবার ভারত-জ়িম্বাবোয়ে ম্যাচের আগে অহমদাবাদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ সহজে জেতে তারা। ফলে দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ২। ভারত জ়িম্বাবোয়েকে হারানোয় সূর্যকুমার যাদবদের পয়েন্টও দুই ম্যাচে ২। গ্রুপে সকলের নীচে থাকা জ়িম্বাবোয়ের পয়েন্ট দুই ম্যাচে শূন্য।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রুপ ১-এর চার দলেরই একটি করে ম্যাচ বাকি। শেষ ম্যাচে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে জ়িম্বাবোয়ে। যদি সেই ম্যাচ দক্ষিণ আফ্রিকা হারে তা হলে তাদের পয়েন্ট হবে তিন ম্যাচে ৪। জ়িম্বাবোয়ে ২ পয়েন্টের বেশি যেতে পারবে না। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের জয়ী দল সেমিফাইনালে উঠবে। কিন্তু দুই দলের মধ্যে কোনও একটি দলই ৪ পয়েন্ট পাবে। অপর দলের পয়েন্ট হবে ২। যদি ম্যাচ ভেস্তে যায় তা হলে দুই দলই ৩ পয়েন্টে থাকবে। সুতরাং কোনও পরিস্থিতিতেই দক্ষিণ আফ্রিকাকে দুই দল টপকাতে পারবে না।

Advertisement

ফলে সুপার এইটের এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে জায়গা করে নিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ঠিক হবে, গ্রুপের শীর্ষে কে থাকবে? পাশাপাশি ভারতের কাছে হেরে সুপার এইটের লড়াই থেকে বিদায় নিল জ়িম্বাবোয়ে। শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসাবে সুপার এইট পর্বে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement