IPL 2026

চোটের জন‍্য আইপিএলের প্রথমার্ধে নেই, তবু হায়দরাবাদের কামিন্স এখন থেকেই স্বপ্ন দেখছেন ফাইনাল খেলার

চোট পাওয়ার কারণে জুলাইয়ের পর থেকে মাত্র একটিই ম্যাচ খেলেছেন। সেই প্যাট কামিন্স আইপিএল শুরু হওয়ার আগেই ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২৩:২৭
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

চোট পাওয়ার কারণে জুলাইয়ের পর থেকে মাত্র একটিই ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। সেই প্যাট কামিন্স আইপিএল শুরু হওয়ার আগেই ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন। জানিয়েছেন, সব ঠিক থাকলে তিনি আইপিএলের দ্বিতীয়ার্ধ থেকে খেলতে পারেন।

Advertisement

আইপিএল খেলতে ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন কামিন্স। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে হালকা অনুশীলনও করেন। পরে ফাঁকা নেটে বলও করেছেন। এই মাঠেই প্রথম ম্যাচ খেলতে নামবে হায়দরাবাদ।

একটি পডকাস্টে কামিন্স বলেছেন, “পিঠের চোট এখনও সারাচ্ছি। এখন পরিস্থিতি আগের চেয়ে ভাল ভাল। নেটে বলও করেছি। আইপিএল শুরু হচ্ছে। প্রথম দিকে হয়তো খেলতে পারব না। তবে খুব তাড়াতাড়ি মাঠে ফেরার চেষ্টা করব। বল করা শুরু করেছি। এখন তিন দিন অন্তর বল করছি। প্রতিযোগিতার মাঝামাঝি যাতে সুস্থ হয়ে উঠতে পারি তার জন্য পরিকল্পনা করেছি। সব ঠিকঠাক থাকলে আইপিএলে দ্বিতীয়ার্ধে এবং ফাইনালেও খেলতে পারব।”

Advertisement

গত জুলাইয়ে চোট পাওয়ার পর নভেম্বরে অ্যাশেজ়ের তৃতীয় টেস্টে খেলেছিলেন কামিন্স। তার পর থেকে মাঠের বাইরে। হায়দরাবাদকে শুরুর কয়েকটি ম্যাচে নেতৃত্ব দেবেন ঈশান কিশন। অনুজ সতীর্থের ভূয়সী প্রশংসা করেছেন কামিন্স।

পডকাস্টে অসি অধিনায়ক বলেছেন, “গত বছর রাজ্য দলের হয়ে ভাল নেতৃত্ব দিয়েছিল ঈশান। ওদের উপর ভরসা তো করতেই হবে। স্থানীয় কয়েকজন অভিজ্ঞ বোলার রয়েছে আমাদের দলে। কিছু নতুন ক্রিকেটারও এসেছে যাদের আমি ভাল চিনি না। মরসুমের প্রথম দিকে এমন হতেই পারে। স্থানীয় ছেলেদের উপর ভরসা রাখছি যারা নতুনদের সঙ্গে ওদের ভাষায় কথা বলে। বেশির ভাগই খুব ভাল ইংরেজি বলতে পারে। কয়েক জন পারে না। স্থানীয় ভাষা রয়েছে। আমার মতো আন্তর্জাতিক অধিনায়কের পক্ষে মানিয়ে নেওয়া একটু কঠিন। তবে চেষ্টা করছি সকলের সঙ্গে দ্রুত আলাপ করার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement