IPL 2026

রাজস্থান ম্যাচের আগে স্বস্তি কেকেআরে, রাহানেদের শিবিরে যোগ পাথিরানার, বৈভবদের বিরুদ্ধে খেলতে পারেন শ্রীলঙ্কার পেসার

মাথিশা পাথিরানার যোগ দেওয়ার খবর জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তিনি রবিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কিনা, তা পরিষ্কার নয়। তবে রাজস্থান ম্যাচের আগে পাথিরানা চলে আসায় রাহানেদের আত্মবিশ্বাস বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১১:৩২
Share:

মাথিশা পাথিরানা। —ফাইল চিত্র।

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হওয়ার আগে শক্তি বাড়িয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার অজিঙ্ক রাহানেদের শিবিরে যোগ দিলেন মাথিশা পাথিরানা। চোট সারিয়ে ফিট শ্রীলঙ্কার জোরে বোলার। তাঁকে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছেন।

Advertisement

কেকেআরের বোলিং সমস্যা কিছুটা হলেও মিটতে পারে। আইপিএলে গত কয়েক বছরের অন্যতম সফল বোলার পাথিরানাকে বাকি প্রতিযোগিতায় পাবে কেকেআর। সমাজমাধ্যমে পাথিরানার যোগ দেওয়ার খবর জানিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। তবে তিনি রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কিনা, তা পরিষ্কার নয়।

কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেটের ফিটনেস পরীক্ষায় পাস করেছেন পাথিরানা। তাঁর আইপিএল খেলতে আর কোনও বাধা নেই। দ্রুত যোগ দেবে কেকেআর শিবিরে। সেই মতো রাজস্থান ম্যাচের আগেই রাহানেদের সঙ্গে যোগ দিলেন শ্রীলঙ্কার জোরে বোলার।

Advertisement

গত নিলামে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নিয়েছিল কেকেআর। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পান তিনি। তার পর থেকে মাঠের বাইরে ছিলেন পাথিরানা। চোট সারিয়ে অবশেষে দলে যোগ দেওয়ায় রাহানের দলের আত্মবিশ্বাস বাড়তে পারে। উল্লেখ্য, ছ’ম্যাচ পরেও আইপিএলে জয়হীন কেকেআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement