IPL 2025

আইপিএলের মাঝে ছ’দিনের ছুটি, চেন্নাইকে হারিয়ে মলদ্বীপ ঘুরতে গেলেন কামিন্সেরা

গত বার আইপিএলে রানার্স হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এ বার অবশ্য প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না প্যাট কামিন্সেরা। যদিও নিলামে শক্তিশালী দল তৈরি করেছিলেন ড্যানিয়েল ভেট্টরিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১৬:৫৩
Share:

(বাঁ দিকে) ইশান কিশন এবং হেনরিখ ক্লাসেন (ডান দিকে)। ছবি: এক্স (টুইটার) থেকে।

আইপিএলের একটা ম্যাচ জিতেই মলদ্বীপ ঘুরতে চলে গেলেন প্যাট কামিন্সেরা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ের পর ক্রিকেটারদের বিশ্রামের বিশেষ ব্যবস্থা করেছেন সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।

Advertisement

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছেন কামিন্সেরা। এই প্রথম চেন্নাইয়ের মাটিতে জয় পেয়েছে হায়দরাবাদ। কামিন্সদের পরের ম্যাচ ২ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। হাতে দিন ছয়েক বিরতি থাকায় দলকে মলদ্বীপ ঘুরতে পাঠিয়েছেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। যাতে দু’দিন হালকা মেজাজে থেকে চাপ কাটিয়ে উঠতে পারেন ক্রিকেটারেরা। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলো জিতে যাতে প্লে-অফে লড়াইয়ে থাকতে পারেন তাঁরা। ক্রিকেটারদের মলদ্বীপ যাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন হায়দরাবাদ কর্তৃপক্ষ।

গত বার আইপিএলে রানার্স হয়েছিল হায়দরাবাদ। এ বার অবশ্য প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না কামিন্সেরা। যদিও নিলামে যথেষ্ট শক্তিশালী এবং ভারসাম্য যুক্ত দল তৈরি করেছিলেন ড্যানিয়েল ভেট্টরিরা। এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে হায়দরাবাদ তিনটি ম্যাচ জিতেছে। ৬ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবলের অষ্টম স্থানে রয়েছেন কামিন্সেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement