T20 World Cup 2021

T20 World Cup 2021: এ বার কাঁধে চোট, টি-টোয়েন্টি বিশ্বকাপে কি হার্দিককে আর দেখা যাবে?

এমনিতেই পুরো সুস্থ না হওয়ায় এখনও তিনি বল করতে পারছেন না। রবিবার পাকিস্তান ম্যাচে নতুন করে কাঁধে চোট পেলেন হার্দিক পাণ্ড্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ০০:১৯
Share:

হার্দিক পাণ্ড্য। ফাইল ছবি

এমনিতেই পুরো সুস্থ না হওয়ায় এখনও তিনি বল করতে পারছেন না। রবিবার পাকিস্তান ম্যাচে নতুন করে কাঁধে চোট পেলেন হার্দিক পাণ্ড্য। ম্যাচের মাঝেই তাঁকে স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। এরপরেই প্রশ্ন উঠে গেল, টি-টোয়েন্টি বিশ্বকাপে কি আর হার্দিককে দেখা যাবে?

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় শাহিন আফ্রিদির একটি বল এসে সজোরে হার্দিকের কাঁধে লাগে। তারপরে ব্যাটিং করলেও ফিল্ডিং করতে নামতে পারেননি তিনি। হার্দিকের পরিবর্ত হিসেবে ফিল্ডিং করতে নামেন ঈশান কিশন।

পাকিস্তান ম্যাচের আগেই ছ’নম্বরে হার্দিকের গুরুত্ব স্বীকার করে নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলী। বলেছিলেন, ব্যাটার হার্দিকই তাঁদের দলে অনেক গুরুত্বপূর্ণ। বাস্তবে দেখা গেল, পাকিস্তানের বিরুদ্ধে ছ’নম্বরে নেমে এমন কিছুই করতে পারেননি হার্দিক। ৮ বলে ১১ রান করেছেন। মেরেছেন ২টি চার। উল্টোদিকে ছিলেন কোহলী। হার্দিক একটু ধরে খেললে হয়তো রান বাড়তে পারত ভারতের। কিন্তু তিনি মারতে গিয়ে উইকেট হারান।

Advertisement

হার্দিককে খেলানো নিয়ে এমনিতেই প্রশ্ন উঠেছে। অনেকেই তাঁর পরিবর্তে শার্দূল ঠাকুরকে খেলানোর দাবি তুলেছেন। শার্দূল যেমন বল করতে পারেন, তেমনই ব্যাট হাতে প্রয়োজনে কিছু রান করে দিতে দক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement