IPL 2026

‘বৈভব কোনও প্রকল্প নয়’, দিল্লি ম্যাচের আগে মন্তব্য রাজস্থান কোচের, কিশোর ক্রিকেটারকে মনের আনন্দে খেলতে দিতে চান সাঙ্গাকারা

সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মতো বৈভব সূর্যবংশীকে নিয়েও আগামী দিনের স্বপ্নে দেখছে ভারতের ক্রিকেটমহল। ১৫ বছরের ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটারেরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৪:৩৫
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রবিবার আইপিএল প্লেঅফের দৌড়ে জায়গা পোক্ত করতে চায় রাজস্থান রয়্যালস। তার আগে বৈভব সূর্যবংশীকে নিয়ে রাজস্থান কোচের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কুমার সাঙ্গাকারা বলেছেন, বৈভবকে নিয়ে রাজস্থান রয়্যালসের কোনও বিশেষ প্রকল্প নেই।

Advertisement

রাজস্থান কর্তৃপক্ষ বৈভবকে কী ভাবে তৈরি করছে, তা জানতে চাওয়া হয় সাঙ্গাকারার কাছে। উত্তরে রাজস্থান কোচ বলেছেন, ‘‘বৈভব যত বেশি আন্তর্জাতিক স্তরে খেলবে তত ওর লাভ। বিভিন্ন দেশের বোলারেরা ওকে আটকানোর পরিকল্পনা তৈরি করবে। তার মধ্যে ওকে সাফল্য খুঁজে নিতে হবে। তবে এখন ও যে মনের আনন্দে ব্যাট করে, সেটা আমরা নষ্ট করতে চাই না। বৈভব আমাদের কোনও বিশেষ প্রকল্প নয়। ও অবশ্যই বিশেষ খেলোয়াড়।’’

তা হলে দলে বৈভবের ভূমিকা কী? সাঙ্গাকারা বলেছেন, ‘‘বৈভবের এখন প্রধান কাজ প্রতিটি মুহূর্ত উপভোগ করা। সবচেয়ে খারাপ হবে আমরা যদি এখনই ওর উপর চাপ তৈরি করি। ওর প্রয়োজন হলে আমরা কথা বলি। পরামর্শ দিই। বৈভব ব্যাট করতে খুব ভালবাসে। ওর সবচেয়ে বড় গুণ হল, এই বয়সেই ম্যাচ রিডিং দারুণ। খুব বুদ্ধিমান। বয়স এখন কম। তাই ওকে নিজের খেলা আরও ভাল ভাবে বুঝতে হবে। সীমাবদ্ধতা বুঝে উন্নতি করতে হবে। ক্রিকেটীয় অভিজ্ঞতা বাড়াতে হবে। আমরা এখন বৈভবকে ওর মতো থাকতে দেওয়ার চেষ্টা করি।’’

Advertisement

সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মতোই বৈভবকে নিয়ে আগামী দিনের স্বপ্নে দেখছে ভারতের ক্রিকেটমহল। ১৫ বছরের ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটারেরাও। কিশোর প্রতিভাকে গড়ে তোলার লক্ষ্যে রাজস্থান কর্তৃপক্ষকে দিয়ে কেনান রাহুল দ্রাবিড়। তবে গত আইপিএলের পর রাজস্থানের কোচের পদ থেকে ইস্তফা দেন দ্রাবিড়। দায়িত্বে এসেছেন সাঙ্গাকারা। তিনিও কিশোর প্রতিভাকে নিজের মতো করে বেড়ে উঠতে দিতে চাইছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement