IPL 2026

আইপিএল থেকে বিদায় বিশ্বাসই হচ্ছে না বৈভবের! গুজরাতের কাছে হারের পর মুখ খুলল সূর্যবংশী, লম্বা বার্তা সমর্থকদের

গুজরাতের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে আইপিএলে অভিযান শেষ হয়ে গিয়েছে রাজস্থানের। অর্থাৎ ফাইনালে বৈভব সূর্যবংশীকে দেখা যাবে না। লম্বা একটি পোস্টে নিজের হতাশা ব্যক্ত করেছে সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৬:০৬
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

গুজরাতের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে আইপিএলে অভিযান শেষ হয়ে গিয়েছে রাজস্থানের। অর্থাৎ ফাইনালে বৈভব সূর্যবংশীকে দেখা যাবে না। শুক্রবার একার হাতে রাজস্থানের হয়ে লড়লেও দিনের শেষে তাঁর ৯৬ রানের ইনিংস দাম না পাওয়ায় ভেঙে পড়েছে বৈভব সূর্যবংশী। লম্বা একটি পোস্টে নিজের হতাশা ব্যক্ত করেছে সে। পাশাপাশি ঘুরে দাঁড়ানোর শপথও নিয়েছে।

Advertisement

গুজরাতের বিরুদ্ধে ৪৭ বলে ৯৬ রান করে বৈভব। অল্পের জন্য শতরান হাতছাড়া হয়। তাতে অবশ্য দুঃখ নেই বৈভবের। তবে দলের বিদায় নেওয়া মানতে পারছে না সে। বৈভব লিখেছে, “এখনও বিশ্বাস হচ্ছে কী ভাবে ২০ ওভারের মধ্যে সব আবেগ বদলে যেতে পারে। আজ রাতে আমি গভীর ভাবে ব্যথিত। দুঃখ, গ্লানি, হতাশা এবং আরও অনেক কিছুর সঙ্গে লড়াই করতে হবে। যার কৃতিত্ব প্রাপ্য তাকে দিতেই হবে। শুভমন গিল এবং গুজরাত অসাধারণ খেলেছে।”

এখানেই না থেমে বৈভব আরও লিখেছে, “এই তরুণ দলের উপর যাঁরা বিশ্বাস রেখেছিলেন, রক্ষা করেছিলেন এবং ১৬টা ম্যাচে আমাদের সমর্থন করেছিলেন তাঁদের সকলকে ধন্যবাদ। আমরা এতটাই কৃতজ্ঞ যে শব্দে প্রকাশ করতে পারব না। তবে আমরা দুঃখিতও। আপনারা যে রাত দেখতে চেয়েছিলেন তা দিতে পারিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আপনাদের দুঃখ উপহার দিয়েছি। এই হার আমাদের সঙ্গে থাকবে। যত দিন না পরের মরসুমে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারি।”

Advertisement

আইপিএলে ৭৭৬ রান করে সকলের উপরে রয়েছে বৈভব। শেষ ম্যাচে শুভমন গিল, সাই সুদর্শন বড় রান না পেলে বৈভবের কমলা টুপি পাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement