Vikram Chatterjee

‘সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে’! কেন ‘তারকাটা’র প্রযোজনা থেকে সরলেন বিক্রম?

বিক্রম ঘোষণা করেন যে, ‘তারকাটা’ থেকে তিনি প্রযোজক হিসাবে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কেন আচমকা এই সিদ্ধান্ত অভিনেতার?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৬:২৭
Share:

‘তারকাটা’র প্রযোজনা থেকে কেন সরলেন বিক্রম? ছবি: সংগৃহীত।

‘তারকাটা’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে প্রযোজক হিসাবে বিক্রম চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। সেই উত্তেজনার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু সিরিজ়ের মুক্তির আগেই ছন্দপতন। বিক্রম ঘোষণা করেন যে, তিনি প্রযোজক হিসাবে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই কাজ থেকে। কেন আচমকা এমন সিদ্ধান্ত অভিনেতার?

Advertisement

প্রশ্ন উঠতে বিক্রমের স্পষ্ট উত্তর, সৃজনশীল মতপার্থক্যের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তিনি বলেন, “‘তারকাটা’ আমার খুবই কাছের। সব ঠিক থাকলে এটাই আমার প্রযোজক হিসাবে প্রথম কাজ হওয়ার কথা ছিল। কিন্তু যেমনটা লিখেছিলাম, সৃজনশীলতার দিক থেকে অনেকটাই মতপার্থক্য হচ্ছিল। অনবরত যদি মতবিরোধ হয়, তা হলে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জ়ি-এর সঙ্গে প্রায় ১৬ বছরের সম্পর্ক আমার। তাই মনে হয়েছে, সম্পর্ক খারাপ হওয়ার থেকে একটা প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভাল।”

প্রযোজনা ছাড়াও এই সিরিজ়ের নায়ক বিক্রম। অভিনেতা হিসাবে প্রচার এবং যাবতীয় সব দিক থেকে সহযোগিতা করবেন তিনি। অভিনেতা বলেন, “খালি প্রযোজক হিসাবে আমার মনে হয়েছে যে, আর এই সিরিজ়ের সঙ্গে আমার যুক্ত থাকা উচিত নয়।” বিক্রম নিশ্চিত যে, দর্শক আশাহত হবে না। প্রযোজক হিসাবে নিজেকে সরিয়ে নিলেও, অভিনেতা হিসাবে বিক্রম দু’শো শতাংশ দিয়েছেন এই কাজে। আগামী দিনেও দেবেন। পরবর্তীকালে প্রযোজক হিসাবে কী ভাবে এগোবেন বলে ভাবছেন তিনি? এই বিষয়ে অবশ্য এখনই কিছু ভাবেননি বলে জানিয়েছেন বিক্রম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement