Ravindra Jadeja

আসল তলোয়ার নিয়ে জাডেজার কেরামতি প্রশংসা কাড়ল ওয়ার্নারের

রবিবার টুইটারে এক ভিডিয়ো পোস্ট করেছেন জাডেজা। যাতে খাপ থেকে তলোয়ার বের করে তা ঘোরাতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৩:৩৪
Share:

তলোয়ার হাতে রবীন্দ্র জাডেজা। ছবি টুইটার থেকে নেওয়া।

ক্রিকেটমাঠে ‘সোর্ড সেলিব্রেশন’ করার জন্য বিখ্যাত রবীন্দ্র জাডেজা। এ বার তাঁকে দেখা গেল সত্যিকারের তলোয়ার হাতে নিয়ে ঘোরাতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রশংসা কাড়ল ডেভিড ওয়ার্নারের।

Advertisement

রবিবার টুইটারে এক ভিডিয়ো পোস্ট করেছেন জাডেজা। যাতে খাপ থেকে তলোয়ার বের করে তা ঘোরাতে দেখা গিয়েছে তাঁকে। তিনি ক্যাপশন করেছেন, “তলোয়ার তার ধার হারাতে পারে, কিন্তু কখনই প্রভুকে অমান্য করে না।” সেই ভিডিয়োতেই ওয়ার্নার লিখেছেন “হাউ গুড।”

আরও পড়ুন: নেতৃত্বে সৌরভ, একবিংশ শতকের সেরা ওয়ানডে দলে নেই সহবাগ!

Advertisement

আরও পড়ুন: ‘সে দিন ঈশ্বর আমার সঙ্গে ছিল’, চেন্নাইতে সচিনকে আউট করা প্রসঙ্গে বললেন সাকলিন​

কয়েক দিন আগেই ডেভিড ওয়ার্নার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা গিয়েছে জাডেজার ‘সোর্ড সেলিব্রেশন’ তিনি নকল করছেন। এই ভিডিয়ে আবার তোলা হয়েছিল গত বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন। সেখানে ফোটোশুটে ব্যাটকেই তলোয়ারের মতো ঘোরাচ্ছিলেন অজি বাঁ-হাতি ওপেনার। সেই ভিডিয়ো পোস্ট করে ওয়ার্নার ক্রিকেটপ্রেমীদের কাছে জানতে চেয়েছেন যে, জাডেজার মতো দক্ষতা তাঁর আছে কি না। ওয়ার্নারের সেই ভিডিয়োয় মন্তব্য করেছিলেন বিরাট কোহালি, ঋদ্ধিমান সাহা। এ বার জাডেজার ভিডিয়োতেও মন্তব্য করলেন ওয়ার্নার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement