Diego Maradona

মারাদোনাকে দাহ করা যাবে না, দেহ সংরক্ষণ করতে হবে, জানাল আদালত

প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রচুর মামলা হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ২১:১৭
Share:

দিয়েগো মারাদোনা। -ফাইল চিত্র।

দিয়েগো মারাদোনার দেহ সংরক্ষণ করতে হবে, রায় দিল আর্জেন্টিনার আদালত। কারণ একটাই, যেকোনও সময় মারাদোনার ডিএনএ প্রয়োজন হতে পারে।

Advertisement

প্রয়াত ফুটবল রাজপুত্রের সম্পত্তির অধিকার নিয়ে ইতিমধ্যেই প্রচুর মামলা হয়েছে। তাঁর পাঁচ স্বীকৃত সন্তান যেরকম সম্পত্তির ভাগ চেয়েছেন, তেমনি আরও ছয়জন মামলা করেছেন, যাঁদের মারাদোনা কখনও সন্তান বলে স্বীকৃতি দেননি, বা তাঁদের কথা আগে জানা যায়নি।

এঁদের মধ্যে একজন, ২৫ বছরের মাগালি গিল দাবি করেছেন, দুই বছর আগে তিনি জানতে পারেন, মারাদোনাই তাঁর বাবা।

Advertisement

আরও পড়ুন: রাহানের ডাকে শতরান হাতছাড়া বিরাটের, ব্যাকফুটে ভারত

এরকম এত দাবি উঠছে, আইনজীবীরা এবং আদালত হিমসিম খাচ্ছে। সেই কারণেই দেওয়ানি মামলার আদালত ন্যাশনাল কোর্ট অফ ফার্স্ট ইন্সটান্স তার রায়ে জানিয়েছে, যেহেতু যেকোনও সময়ে মামলাকারীদের ডিএনএ মারাদোনার ডিএনএ-র সঙ্গে মিলছে কিনা, তা দেখার প্রয়োজন হবে, তাই মারাদোনার দেহ এখনই দাহ করা যাবে না।

Advertisement

গত মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কিংবদন্তি এই ফুটবলার। তাঁকে গত ২৬ নভেম্বর বুয়েনস আয়ার্স থেকে সামান্য দূরে সমাধিস্থ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement