ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েও ফলো অন না করিয়ে সিরিজে সমতা আনার দিকে ইংল্যান্ড। ক্রিস ওকসের চার উইকেটের দাপটে মিসবাদের প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পরে ৩৯১ রানে এগিয়ে থাকা অ্যালিস্টার কুকরা দ্বিতীয় ইনিংসে নেমে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে ৯৮-১। সব মিলিয়ে ৪৮৯ রানে এগিয়ে।