গুলিতে হত প্রাক্তন সালভাদর ফুটবলার

গুলি করে হত্যা করা হল ফুটবলার অ্যালফ্রেডো পাচেকোকে। প্রাক্তন এই এল সালভাদর ডিফেন্ডারকে ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসিত করা হয়েছিল ২০১৩ সালে। তার পর থেকে ছিলেন ফুটবলের বাইরেই। রবিবার তাঁর উপর হামলা চালায় কয়েকজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ২১:৩৬
Share:

গুলি করে হত্যা করা হল ফুটবলার অ্যালফ্রেডো পাচেকোকে। প্রাক্তন এই এল সালভাদর ডিফেন্ডারকে ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসিত করা হয়েছিল ২০১৩ সালে। তার পর থেকে ছিলেন ফুটবলের বাইরেই। রবিবার তাঁর উপর হামলা চালায় কয়েকজন। দুই বন্ধুর সঙ্গে বেড়িয়েছিলেন ৩৩ বছরের পাচেকো। সাল সালভাদর থেকে ৬৬ কিলোমিটার দূরের সান্তা আনায় পেট্রোল পাম্প থেকে বেড়নোর সময়ই তাদের উপর হামলা চালায় দূষ্কৃতিরা। সান সালভাদর পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাক্তন এই ফুটবলারকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দূষ্কৃতিরা।

Advertisement

পাচেকো যিনি এল সালভাদরের হয়ে ৮৬টি ম্যাচ খেলেছেন। ২০১০ থেকে ২০১২র মধ্যে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার দায়ে ২০১৩ সালে নির্বাসিত হন তিনি। তাঁর মতই আরও ১৩জন ফুটবলারকেও সেই সময় নির্বাসিত করা হয়েছিল একই দায়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement