FIFA World Cup 2026

বিশ্বকাপের মাঝে মিশরের চিন্তা সালাহকে নিয়ে, ইরান ম্যাচে চোট পেয়ে নিজেই উঠে গেলেন, জল্পনা নকআউটে খেলা নিয়ে

শুক্রবার রাতে ইরানের সঙ্গে ১-১ ড্র করে বিশ্বকাপের নকআউটে উঠে গিয়েছে মিশর। মহম্মদ সালাহ নকআউটে খেলতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ইরান ম্যাচে চোট পেয়েছেন তিনি। কী বললেন কোচ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২১:১৯
Share:

মহম্মদ সালাহ। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের নকআউটে উঠে গিয়েছে মিশর। শুক্রবার রাতে তারা ১-১ ড্র করেছে ইরানের সঙ্গে। তবে মহম্মদ সালাহ নকআউটে খেলতে পারবেন কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ইরান ম্যাচে চোট পেয়েছেন তিনি।

Advertisement

দ্বিতীয়ার্ধে ১২ মিনিট পরে তুলে নেওয়া হয় সালাহকে। তাঁকে বেশ হতাশ দেখিয়েছে। তবে কোচ হোসাম হাসান জানিয়েছেন, এখনই সালাহকে নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে চান না তিনি।

হাসান বলেছেন, “ও নিজেই উঠে যেতে চেয়েছিল। কোনও ফুটবলার নিজেই উঠে যেতে চাওয়ার অর্থ, তার নিশ্চয়ই কোনও অস্বস্তি হচ্ছে। সালাহের ঠিক কী সমস্যা সেটা বুঝতে হবে আমাদের। ওর পরীক্ষা করা হবে।”

Advertisement

শুধু সালাহই নয়, মিশরের চিন্তা রয়েছে লেফট ব্যাক আহমেদ ফাতুহকে নিয়েও। তিনিও চোট পেয়েছেন। তবে চোটে থাকা হামদি ফাতি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন হাসান।

চোট-আঘাতের সমস্যা থাকলেও হাসানের মতে, দলের গভীরতা থাকায় নকআউটে সমস্যা হবে না। তিনি বলেন, “আমার দলে যোদ্ধারা রয়েছে। এই মিশরীয় খেলোয়াড়দের উপরে আমার পুরো আস্থা রয়েছে। কে নেই সেটা নিয়ে ভাবছি না। দলের প্রত্যেকের উপরে আমার ভরসা রয়েছে। কেউ চোট পেলেই যদি চিন্তা করতে শুরু করে দিই, তা হলে মিশর দলের কোচ হওয়ারই যোগ্য নই।”

মিশর নকআউটে যাওয়ায় গর্বিত হাসান। জানিয়েছে, আরব বিশ্ব এবং গোটা আফ্রিকার জন্য এটি গর্বের মুহূর্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement