Cristiano Ronaldo

বিশ্বকাপের মাঝেই বাড়ছে বাজার দর, সৌদির পর এ বার আরও এক দেশ থেকে প্রস্তাব রোনাল্ডোকে!

সৌদি আরবের পরে এ বার এশিয়ার আরও একটি দেশ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বিশ্বকাপ চলাকালীনই রোনাল্ডোর সঙ্গে কথা বলেছে সে দেশের ফুটবল সংস্থা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১৮:৩৬
Share:

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখনও কোনও ক্লাবে সই করেননি তিনি। —ফাইল চিত্র

বিশ্বকাপের মাঝেই আরও একটি দেশ থেকে প্রস্তাব পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অস্ট্রেলিয়ার লিগে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে রোনাল্ডোকে। কিন্তু তাতে রোনাল্ডো রাজি নন। সে কথা জানিয়েছেন লিগের কর্তা।

Advertisement

অস্ট্রেলিয়ার এ লিগের চিফ এগজিকিউটিভ ড্যানি টাউনসেন্ড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার লিগে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রোনাল্ডো। টাউনসেন্ড বলেছেন, ‘‘আমরা চেয়েছিলাম রোনাল্ডো অস্ট্রেলিয়ায় খেলুক। কথাও বলেছিলাম। কিন্তু ও এই দেশে খেলতে রাজি হয়নি। আমরা ওর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি।’’

এর মধ্যেই স্পেনের সংবাদপত্র ‘মার্কা’ দাবি করেছে, রোনাল্ডো নাকি শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল নাসেরেই সই করছেন। তারা জানিয়েছে, আগামী ১ জানুয়ারি সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি হয়ে যাবে রোনাল্ডোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই তাঁকে দলে পেতে বিশাল টাকার প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব। রোনাল্ডোকে তিন বছরের চুক্তির প্রস্তাব দেয় তারা। প্রতি বছর পাবেন ১৬৮৫ কোটি টাকা। তবে রোনাল্ডো সেখানে যোগ দেবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। মার্কা দাবি করেছে, রোনাল্ডোর এজেন্টের সঙ্গে সব কথা হয়ে গিয়েছে আল নাসেরের। এখন খালি সই হওয়ার অপেক্ষা। যদিও রোনাল্ডো বা তাঁর এজেন্ট এই বিষয়ে কিছু জানাননি।

Advertisement

যদিও এর মধ্যেই পর্তুগিজ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সৌদি আরবের ক্লাবের প্রস্তাব নিয়ে ভাবছেন না রোনাল্ডো। পিয়ার্স মর্গ্যানকে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারের পরেই রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই মর্গ্যান ইংল্যান্ডের একটি সংবাদ পত্রকে বলেছেন, ‘‘রোনাল্ডো মনে করে বিশ্বকাপে ভাল খেলতে পারলে পছন্দ মতো ক্লাব পেতে সমস্যা হবে না। এমন কোনও ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগ খেলে। তা হলে রোনাল্ডো সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলার সুযোগ পাবে।’’

সৌদি আরবের ক্লাবের বিশাল আর্থিক প্রস্তাবও ভাবাচ্ছে না রোনাল্ডোকে? মর্গ্যান বলেছেন, ‘‘ওর ফুটবল জীবনের এই পর্যায়ে অর্থের গুরুত্ব অনেক কম। সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে যাওয়াটাই লক্ষ্য ওর। রোনাল্ডো চায় আরও রেকর্ড করতে। আরও ট্রফি জিততে চায়। ও যত দেশে ট্রফি জিতেছে, তা কেউ কখনও পারেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement