FIFA World Cup 2026

কলম্বিয়ার বিরুদ্ধে সোনালি জুতো পরে নামবেন রোনাল্ডো! জানা গেল কেন এই ‘গোল্ড স্করপিয়ন’ জুতো দেওয়া হল সিআর৭-কে

কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। তার আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা গেল, বিশেষ জুতো পরে অনুশীলন করছেন। রোনাল্ডোকে কেন দেওয়া হল এই জুতো?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২২:৫৫
Share:

রোনাল্ডোর হাতে সেই বিশেষ সোনালি জুতো। ছবি: এক্স।

বিশ্বকাপের মাঝেই বিশেষ সম্মান পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার ভারতীয় সময় ভোরে গ্রুপের শেষ ম্যাচ খেলতে কলম্বিয়ার বিরুদ্ধে নামবে পর্তুগাল। তার আগে অনুশীলনে বিশেষ জুতো পরে দেখা গেল রোনাল্ডোকে। সেই জুতো পরেই কলম্বিয়ার বিরুদ্ধে নামবেন তিনি।

Advertisement

রোনাল্ডোকে একটি বিশেষ সোনালি রঙের জুতো দিয়েছে তাঁর জুতো প্রস্তুতকারক সংস্থা নাইকি। এই সোনালি জুতো পরেই সোনার বুটের লড়াইয়ে দৌড়াবেন সিআর৭। ‘ইএসপিএন’ জানিয়েছে, রোনাল্ডোর রেকর্ডের কথা মাথায় রেখেই এই জুতো তৈরি করা হয়েছে। পর পর ছ’টি বিশ্বকাপে গোল করেছেন রোনাল্ডো। এই কীর্তি আর কারও নেই। তাই তাঁকে এই বিশেষ জুতো দেওয়া হয়েছে।

রোনাল্ডোর এই জুতোর নাম ‘গোল্ড স্করপিয়ন মারকিউরাল সুপারফ্লাই ১১’। জুতোর মধ্যে সাদা রঙে ‘সিআর৭’ লেখা রয়েছে। বিশ্বকাপের বাকি সময় এই জুতো পরেই খেলবেন সিআর৭।

Advertisement

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ভাল খেলতে পারেননি রোনাল্ডো। খুঁজেই পাওয়া যায়নি তাঁকে। মনে হচ্ছিল, তিনি দলের বোঝা। গোলের সুযোগ তৈরি করতে পারেননি। যে কয়েকটি সুযোগ পেয়েছেন তা নষ্ট করেছেন। সমালোচনাও শুরু হয়েছিল।

পরের ম্যাচেই সব সমালোচনার জবাব দিয়েছেন রোনাল্ডো। উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। বিশ্বকাপে ভেঙে ফেলেছেন পর্তুগালের ইউসেবিয়োর রেকর্ড। ১০ গোল করে এখন বিশ্বকাপে পর্তুগালের সর্বাধিক গোলদাতা তিনি। পরের ম্যাচগুলিতেও যাতে রোনাল্ডোর পায়ে গোল দেখা যায় তার জন্য তাঁকে দেওয়া হল বিশেষ জুতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement