ISL 2026

কোথায় দেখা যাবে আইএসএল, হয়ে গেল সিদ্ধান্ত, প্রতি ম্যাচে ১.৫৯ কোটি টাকা ক্ষতি ফেডারেশনের

অবশেষে পাওয়া গেল আইএসএলের সম্প্রচারকারী সংস্থা। সোমবার জানা গিয়েছে, পরের মরসুমের আইএসএল দেখা যাবে ‘ফ্যানকোড’ ওয়েবসাইট এবং অ্যাপে। প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে ‘কেপিএস স্টুডিয়োস’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫
Share:

আইএসএলের ট্রফি। — ফাইল চিত্র।

অবশেষে পাওয়া গেল আইএসএলের সম্প্রচারকারী সংস্থা। সোমবার জানা গিয়েছে, পরের মরসুমের আইএসএল দেখা যাবে ‘ফ্যানকোড’ ওয়েবসাইট এবং অ্যাপে। বাকি সংস্থাগুলিকে টেক্কা দিয়ে তাদেরই বেছে নেওয়া হয়েছে। প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে ‘কেপিএস স্টুডিয়োস’। তবে গত ১০ বছরের তুলনায় ম্যাচ পিছু অনেক কম টাকা পাবে ফেডারেশন। ফলে ক্লাবগুলির আর্থিক লাভও কমবে।

Advertisement

ফেডারেশনের দেওয়া বিডে এ, বি এবং ডি প্যাকেজের জন্য আবেদন জানিয়েছিল ফ্যানকোড। তারা ৮.৬২ কোটি টাকায় সেই বিড জিতে নিয়েছে। ৯১টি ম্যাচের লিগ হবে। প্রতি ম্যাচে ৯.৫ লক্ষ টাকা ফেডারেশনকে দেবে ফ্যানকোড। গত ১০ বছর সম্প্রচার বাবদ প্রতি মরসুমে ২৭৫ কোটি টাকা করে পেয়েছিল ফেডারেশন। অর্থাৎ ম্যাচ পিছু ১.৬৮ কোটি। এ বার তা নেমে এসেছে মাত্র ৯.৫ লক্ষে। অর্থাৎ প্রতি ম্যাচে ক্ষতি ১.৫৯ কোটি টাকা।

ফ্যানকোডের হাতে থাকছে বিশ্বব্যপী সম্প্রচার, ডিজিটাল স্ট্রিমিং এবং টিভিতে সম্প্রচারের স্বত্ব। যে হেতু ফ্যানকোডের শুধু ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে, তাই টিভিতে খেলা দেখানোর জন্য অন্য কোনও সংস্থার সঙ্গে জুটি বাঁধতে পারে তারা। শোনা যাচ্ছে, এ ব্যাপারে এগিয়ে সোনি নেটওয়ার্ক। কেপিএস স্টুডিয়োস আবেদন করেছিল ‘ই’ প্যাকেজের। তারা ৫.৭৫ কোটি টাকা দিয়ে সেই প্যাকেজ জিতে নিয়েছে। ফলে বিশ্বব্যপী সম্প্রচারের প্রোডাকশনের দায়িত্ব থাকছে তাদের কাঁধে। দু’টি সংস্থার বিড বাতিল হয়ে গিয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আইএসএল। প্রথম ম্যাচে মোহনবাগান খেলবে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। সে দিনই দ্বিতীয় ম্যাচে খেলবে এফসি গোয়া এবং ইন্টার কাশী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement