FIFA World Cup 2026

প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন এমবাপে? উত্তর দিলেন ফ্রান্সের কোচ, ইয়ামালকে নিয়ে চিন্তা দূর করলেন ফুয়েন্তে

শুক্রবার আইভরি কোস্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে ফ্রান্সের। সেই ম্যাচে কিলিয়ান এমবাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে উত্তর দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ। এ দিকে, লেমিনে ইয়ামালকে নিয়ে চিন্তা দূর করেছেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৮:৩৬
Share:

কোচ দেশঁর সঙ্গে এমবাপে। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রতিটি দলেরই। প্রস্তুতি ম্যাচ খেলাও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার আইভরি কোস্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে ফ্রান্সের। সেই ম্যাচে কিলিয়ান এমবাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার উত্তর দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশঁ। এ দিকে, লেমিনে ইয়ামালকে নিয়ে চিন্তা দূর করেছেন স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে।

Advertisement

আগামী ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ফ্রান্সের। তার আগে আইভরি কোস্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে। এর পর ৯ জুন তারা আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে।

এমবাপে এবং উইলিয়াম স্যালিবাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমবাপে ক্লাবকে সাফল্য এনে দিতে পারেননি। স্যালিবা আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছেন।

Advertisement

সাংবাদিক বৈঠকে দেশঁ বলেছেন, “কিলিয়ান মানসিক এবং শারীরিক ভাবে দারুণ জায়গায় রয়েছে। ওর সঙ্গে আমার কথা হয়েছে। সতীর্থদের সঙ্গেও কথা বলেছে এমবাপে। জাতীয় দলের হয়ে খেলা সম্পূর্ণ আলাদা। কিলিয়ানের যা অভিজ্ঞতা রয়েছে তা বাকিদের নেই। তৃতীয় বার বিশ্বকাপ খেলতে নামবে। ও পুরোপুরি প্রস্তুত।”

স্যালিবাও সুস্থ হচ্ছেন বলে জানিয়েছেন দেশঁ। তবে আইভরি কোস্টের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা নেই। দেশঁর কথায়, “উইলিয়াম ভালই আছে। বৃহস্পতিবার ম্যাচ হলেও খেলতে পারত। কিন্তু ওকে খেলাব না। সকলের খেলার সময় নিয়ে ভাবতে হচ্ছে আমাকে। হাতে থাকা ২৬ জনের সকলেই ভাল জায়গায় রয়েছে।”

এ দিকে, বৃহস্পতিবার স্পেনের প্রস্তুতি ম্যাচ রয়েছে ইরাকের সঙ্গে। ইয়ামাল সেই ম্যাচে খেলবেন না। তবে ১৫ জুন বিশ্বকাপে কেপ ভার্দে ম্যাচের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা কোচ ফুয়েন্তের।

তিনি বলেছেন, “কোনও বদল না হলে ১৫ জুন ইয়ামাল খেলবে। নিশ্চিত ভাবে বলতে পারছি না। তবে কয়েক মিনিট খেলাতে পারি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ওকে খেলাতে পারি। আপাতত সব দিকই খতিয়ে দেখতে হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement