তাঁদের লেপ-তোশকে প্রাণ বাঁচাতে ঝাঁপ, মালব্যনগরের রিয়াজ়উদ্দিন বলছেন, ‘ভাইকে বাঁচানো কর্তব্য’

মালব্যনগর অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণ বাঁচালেন তোশক বিক্রেতা রিয়াজ়উদ্দিন, আরমান। পরোয়া করেননি লাভ-লোকসান, ধর্মের। ধূসর ছাইয়ের ভিতর জেগে থাকল উজ্জ্বল ভারতবর্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৯:০৮
Share:
Advertisement

মালব্যনগর অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন প্রায় ২১ জন। তবে প্রাণে বেঁচেও গিয়েছেন কেউ কেউ। রিয়াজ়উদ্দিন, আরমানদের তৎপরতায়। আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসেছিলেন তাঁরা। দমকল তখনও এসে পৌঁছয়নি। জতুগৃহের ঠিক উল্টো পারেই তাঁদের লেপ-তোশকের দোকান। দেখেন, বহুতল থেকে ঝাঁপ দিতে চাইছেন মানুষ। নিজেদের দোকান থেকে বের করে আনেন প্রায় ২ লক্ষ টাকার লেপ-তোশক। পেতে দেন ‘জতুগৃহ’ হোটেলের জানালার নীচে। তাতে প্রাণ বাঁচে বহু মানুষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement