স্বামী কলের মিস্ত্রি। সংসার টানতে সাত-বাড়ি কাজ করতেন কলিতা মাজি। চাষিবাড়ির মেয়ের ছোটবেলায় তেমন পড়াশোনা করা হয়নি। সব বাধা, প্রতিকূলতাকে ছাপিয়ে, কলিতার উত্তরণের সাক্ষী পশ্চিমবঙ্গ। ২০২৬-এর নির্বাচনে আউশগ্রাম বিধানসভা থেকে জিতে বিধায়ক হয়েছেন। তার পর মন্ত্রিত্ব। কলিতার জীবন আসলে কী রকম? আগেই বা কী রকম ছিল? মন্ত্রীর বাড়িতে আনন্দবাজার ডট কম।