তৃণমূল কি ভাঙছে? ২ জুন, মঙ্গলবার জোর জল্পনা ছড়ায় রাজ্যের মন্ত্রী তাপস রায়ের সমাজমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বিধায়কেরা একজোট হয়েছেন বলেই ইঙ্গিত দেওয়া হয়। যদিও ঋতব্রত দিনভর ধোঁয়াশা জারি রাখেন। তিনি ও সন্দীপন সাহা যে চিঠি স্পিকারকে দিয়েছেন, সেই কাজের দায়িত্ব নিতে তিনি রাজি বলেই সাফ জানিয়েছেন। এ দিনই ধর্মতলার ধর্নামঞ্চে ‘বিদ্রোহী’ নেতাদের লক্ষ্য করে বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।