FIFA World Cup 2026

বিশ্বকাপে জোড়া বিশ্বরেকর্ড দেশঁর, এমবাপেদের জয়ে নজির গড়লেন ফ্রান্সের কোচ

ফুটবলার এবং কোচ হিসাবে বিশ্বকাপ জয়ের নজিরও রয়েছে দিদিয়ের দেশঁর। ১৯৯৮ সালে তাঁর নেতৃত্বেই প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এর পর ২০১৮ সালে কোচ হিসাবে ফ্রান্সকে বিশ্বকাপ দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১৫:৫৩
Share:

দিদিয়ের দেশঁ। ছবি: রয়টার্স।

লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফুটবলারেরা বিশ্বকাপের প্রতি ম্যাচেই কোনও না কোনও নজির গড়ছেন। ফুটবলারেরা বিশ্বকাপে নজির গড়বেন, এটাই স্বাভাবিক। রবিবার কোচ হিসাবে জোড়া নজির গড়েছেন দিদিয়ের দেশঁ। যা বিশ্বে আর কারও নেই।

Advertisement

প্যারাগুয়কে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। কঠিন লড়াই করে জিতেছেন কিলিয়ান এমবাপেরা। তাঁদের এই জয়েই নজির গড়েছেন দেশঁ। বলা যায়, ছাত্রদের সাফল্যে কোচের নজির। বিশ্বের প্রথম কোচ হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বের ১০টি ম্যাচ জিতলেন।

পাশাপাশি আরও একটি নজির গড়েছেন দেশঁ। ভেঙে দিয়েছেন জার্মানির প্রাক্তন কোচ হেলমুট শনের রেকর্ড। প্যারাগুয়ের বিরুদ্ধে কোচ হিসাবে বিশ্বকপের ১৭তম ম্যাচ জিতেছেন এমবাপেদের কোচ। শনের কোচিংয়ে জার্মানি বিশ্বকাপের ১৬টি ম্যাচ জিতেছিল। অর্থাৎ রবিবার থেকে ম্যাচ জয়ের নিরিখে দেশঁ হলেন বিশ্বকাপের ইতিহাসে সফলতম কোচ। একসঙ্গে জোড়া বিশ্বরেকর্ড গড়েছেন।

Advertisement

উল্লেখ্য, ফুটবলার এবং কোচ হিসাবে বিশ্বকাপ জয়ের নজিরও রয়েছে দেশঁর। ১৯৯৮ সালে তাঁর নেতৃত্বেই প্রথম বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এর পর ২০১৮ সালে কোচ হিসাবে ফ্রান্সকে বিশ্বকাপ দিয়েছেন। ফ্রান্সের দু’টি বিশ্বকাপ জয়েই অবদান রয়েছে দেশঁর। ২০১২ থেকে তিনি ফ্রান্সের কোচের দায়িত্বে রয়েছেন। চলতি বিশ্বকাপের পরই তিনি সম্ভবত অব্যাহতি নেবেন দায়িত্ব থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement