FIFA World Cup 2026

ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত! ১২টি গ্রুপে কোন কোন দেশ? দেখে নিন এক নজরে

চলতি বছর ফুটবল বিশ্বকাপের ৪৮টি দেশ চূড়ান্ত হয়ে গেল। ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে এই ৪৮ দেশকে। দেখে নিন, কোন গ্রুপে কারা রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৬:৪২
Share:

ফুটবল বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

১১ জুন থেকে শুরু এ বারের ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হবে প্রতিযোগিতা। এই প্রথম বার ৪৮টি দেশ নামবে ফুটবলের বিশ্বযুদ্ধে। ইতিমধ্যেই সেই ৪৮ দেশ চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ দু’টি জায়গা বাকি ছিল। জামাইকাকে হারিয়ে কঙ্গো ও বলিভিয়াকে হারিয়ে ইরাক জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে এই ৪৮ দেশকে। দেখে নিন, কোন গ্রুপে কারা রয়েছেন।

Advertisement

বিশ্বকাপের গ্রুপ বিন্যাস:

গ্রুপ এ— মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেকিয়া

Advertisement

গ্রুপ বি— কানাডা, বসনিয়া ও হারজেগোভিনা, কাতার, সুইৎজ়ারল্যান্ড

গ্রুপ সি— ব্রাজ়িল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি— আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক

গ্রুপ ই— জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ— নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া

গ্রুপ জি— বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জ়িল্যান্ড

গ্রুপ এইচ— স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই— ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে

গ্রুপ জে— আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন

গ্রুপ কে— পর্তুগাল, কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া

গ্রুপ এল— ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement